- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
» দেশের চিকিৎসা ব্যবসার ক্রমশ উন্নতি হচ্ছে : মেয়র আরিফ
প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০২১ | শনিবার
চেম্বার ডেস্ক:: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, চিকিৎসা সেবায় বেসরকারী হাসপাতাল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
হাসপাতাল কর্তৃপক্ষকে অধিক মুনাফা লাভের ইচ্ছা পরিহার করে মানবসেবাকে অগ্রাধিকার দিতে হবে। তাহলে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে। মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে চিকিৎসক ও স্টাফদের আচরণে পরিবর্তন আনতে হবে। দেশের চিকিৎসা ব্যবসার ক্রমশ উন্নতি হচ্ছে। আমাদের দেশের চিকিৎসকরা অনেক বেশী দক্ষ, যোগ্য ও পারদর্শী।
কিন্তু কিছু ক্ষেত্রে চিকিৎসক ও স্টাফদের আচরণের কারণে মানুষ বিরক্ত হয়। যার ফলে সব ধরনের সুবিধা থাকার পর চিকিৎসার জন্য মানুষ দেশের বাইরে যেতে বাধ্য হয়। মানবতার কল্যাণকে অগ্রাধিকার দিয়ে রোগীর সাথে ভালো আচরণ করলে চিকিৎসার জন্য বিদেশমুখীতা কমে আসবে। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চিকিৎসা সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নেয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে নগরবাসী এর সুফল ভোড় করতে পারবে। নগরীকে এগিয়ে নিতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে।
তিনি শুক্রবার (১২ নভেম্বর) রাতে নগরীর কুমারপাড়ায় সিলমাউন্ট জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইবনে সিনা হাসপাতাল সিলেটের পরিচালক ডা: মোদাব্বির হোসাইনের সভাপতিত্বে ও সিলমাউন্ট হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর রায়হান আহমদ সৌরভের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিলমাউন্ট জেনারেল হাসপাতালের চেয়ারম্যান খালিদ মাদানী ইসলাম।
ঝেরঝেরি পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মাকসুদুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর এইচএমসি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডা: ফজলুর রহিম কাউসার, মেট্রোপলিটন হাসপাতাল সিলেটের সাবেক পরিচালক মাওলান সোহেল আহমদ, জৈন্তাপুর ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক শাহেদ আহমদ, জৈন্তাপর ৪নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইবনে হাসপাতালের পরিচালক আব্দুল কাদির খান, সিসিক ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট আলিম উদ্দীন, ঘাসিটুলা মাদ্রাসার সুপার মাওলানা ফখরুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী এডভোকেট জামিল আহমদ রাজু, ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা মোশাহীদ আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির আহমদ প্রমুখ।
সর্বশেষ খবর
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর