- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
» বিয়ানীবাজারে হাজী বদরুল হক ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০২১ | শনিবার
চেম্বার ডেস্ক:: শনিবার (৬নভেম্বর) বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামে জামিয়া তায়্যিবা গোবিন্দশ্রী মহিলা মাদ্রাসায় ‘হাজী বদরুল হক ফাউন্ডেশন’ এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, পরিবারের সন্তানদের ভালো ফলাফলে উৎসাহিত করার জন্যই বৃত্তি প্রদানের আয়োজন করা হয়েছে। বক্তারা বলেন, এই ভালো ফলাফলের জন্য তোমাদের পিতা-মাতা যে পরিশ্রম করছে সেটা মনে রাখবে। আমাদের পারিবারিক বন্ধনগুলো আজ হুমকির মুখে পড়েছে। এসব বন্ধন রক্ষা করা জরুরি। কারণ পারিবারিক বন্ধন কমে গেলে সমাজ অসুস্থ হয়ে পড়বে। ছেলেমেয়েদেরকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে, তাদেরকে সত্য কথা বলতে শিখতে হবে।
অনুষ্ঠানে জনাব সৈয়বুর রহমানের সভাপতিত্বে ও মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘হাজী বদরুল হক ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ বেলাল বদরুল।
তিনি বলেন, এ বৃত্তি দেয়ার উদ্দেশ্য কিছু টাকা দেয়া না, এর উদ্দেশ্য শিক্ষার্থীদের মেধা বিকাশে উদ্বুদ্ধ করা। সে জন্য তিনি অভিভাবকদেরকে শিক্ষার্থীদের প্রতি আরো যত্নশীল হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জামিয়া তায়্যিবা গোবিন্দশ্রী মহিলা মাদরাসার মুহতামিম
মাওলানা আস’আদ আল মাহমুদ বলেন, জামিয়া তায়্যিবা গোবিন্দশ্রী মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার মুরুব্বিগন এবং এলাকার প্রবাসীরা মাদ্রাসার উন্নয়নে আর্থিক, মানসিক এবং সামাজিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তাদের অবদানেই মাদরাসা এতদুর এগুতে পেরেছে। তিনি মাদ্রাসার পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ বেলাল বদরুলকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ সাব উদ্দিন, জনাব জমির উদ্দিন, মাওলানা তোফায়েল আহমদ, তাহমীদ আহমদ, মাওলানা হাসান আহমদ, মাওলানা আবুবকর রেজওয়ান প্রমুখ।
এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবক, মাদরাসার শিক্ষক সহ কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাদরাসার পক্ষ থেকে ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোহাম্মদ বেলাল বদরুলকে ক্যাস্ট প্রদান করা হয়।
সর্বশেষ খবর
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর