- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» মৌলভীবাজারে বাবা-ছেলেসহ একই পরিবারের ৪ জন চেয়ারম্যান প্রার্থী
প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০২১ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) তারা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে একই পরিবারের চারজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এতে উপজেলায় কৌতূহল সৃষ্টি হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে ৪৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে দক্ষিণভাগ দক্ষিণ ইউপিতে একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন, তার ছোট ভাই শরফ উদ্দিন, ছেলে মাসুম আহমদ হাসান ও ভাগ্নে সাইদুর রহমান।
সূত্র জানায়, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি গত বার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এবার উপজেলা থেকে কেন্দ্রে পাঠানো প্রার্থী তালিকায় তার নাম দেওয়া হয়নি। তাই তিনি স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাশাপাশি পরিবারের আরও তিনজনকে প্রার্থী করেছেন। যদি মনোনয়ন বাছাইকালে কোনো কারণে আজির উদ্দিন বাদ পড়েন সেজন্য পরিবারের অন্য তিনজনের একজন নির্বাচনে লড়বেন। মূলত ব্যাকআপ হিসেবে এই তিনজনই প্রার্থী হয়েছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিনের ছেলে মাসুম আহমদ হাসান বলেন, ‘মনোনয়নপত্র জমা দিলেও তারা নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বী থাকবেন না। বাছাই শেষে আমাদের তিন জনের মনোনয়নপত্র প্রত্যাহার করার চিন্তাভাবনা আছে।’
প্রসঙ্গত,আগামী ২৮ নভেম্বর বড়লেখার ১০ ইউনিয়নের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর