- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে পুলিশের অভিযানে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
» একই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী স্বামী-স্ত্রী!
প্রকাশিত: ২৭. অক্টোবর. ২০২১ | বুধবার
চেম্বার ডেস্ক:: দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ।
নির্বাচনে সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত রিপন হোসেনসহ বর্তমান চেয়ারম্যান শেখ মো. সাজেদুল আলম স্বাধীন ও তাঁর স্ত্রী লিলি আক্তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নেমেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তবে স্ত্রী লিলি আক্তার প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে নয়, নির্বাচনী কৌশল হিসেবে স্বামী স্বাধীনকে সহযোগিতা করার জন্য ভোটে দাঁড়িয়েছেন বলে জানান তিনি।
উপজেলা রিটার্নিং অফিসার মাহবুব রোমান চৌধুরী এই প্রতিবেদককে বলেন, উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যন পদে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) শেষ দিনে পাঁচটি ইউনিয়নের ৯ জন চেয়ারম্যান প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এরমধ্যে চারিগ্রাম ইউনিয়নে চারজনের মধ্যে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করলেও ভোটের মাঠে থেকে যান আওয়ামী লীগ প্রার্থী রিপন হোসেনসহ বর্তমান চেয়ারম্যান শেখ সাজেদুল আলম স্বাধীন ও তাঁর স্ত্রী লিলি আক্তার। স্বামী-স্ত্রী দুজনই স্বতন্ত্র প্রার্থী।
শেখ মো. সাজেদুল আলম স্বাধীন পরপর দুইবার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এবার তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রিপন হোসেন।
স্বাধীনের স্ত্রী লিলি আক্তার বলেন, ‘স্বামীকে সহযোগিতা করার জন্যই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।’ আর স্বাধীন বলেন, ‘আমার স্ত্রী লিলি আক্তারকে ব্যাকআপ হিসেবে প্রার্থী করিয়েছি। এটি আমার নির্বাচনী কৌশল। নির্বাচন সুষ্ঠু হলে এবারও বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ।’
সর্বশেষ খবর
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আহত বৃদ্ধা
- ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের: আপিল বিভাগ
- নিবার্চনে শুধু সেনাবাহিনী নয়, বিমান-নৌবাহিনীকেও কাজে লাগাব: স্বরাষ্ট্র উপদেষ্টা
- পুলিশের এসআই মাজিদুলের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ!
- অনুপস্থিত পুলিশ সদস্যদের আর যোগদান করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

