- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» দেশে পৌঁছেছে ফাইজারের আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ করোনাভাইরাসের টিকা
প্রকাশিত: ০৫. অক্টোবর. ২০২১ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: ফাইজারের আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় পাওয়া এসব টিকা সোমবার (৪ অক্টোবর) রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা টিকা আসার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত ১১টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায়।
এছাড়া আজ মঙ্গলবার (৫ অক্টোবর) আরও দুটি চালানে যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের টিকা দেশে আসবে। প্রথম চালানে বেলা ১২টার দিকে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ এবং একই দিন রাত ১১টা ২০ মিনিটে দ্বিতীয় চালানে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছাবে।
সব মিলিয়ে সোম ও মঙ্গলবার এ দুইদিনে তিন চালানে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।
টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ ফাইজারের টিকা দেশে আসে। সবশেষ, ২৮ সেপ্টেম্বর ভোর রাতে বড় চালানে আসে আরও ২৫ লাখ টিকা। এ নিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা পায় বাংলাদেশ।
ফাইজার ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় দুই দফায় মডার্নার টিকা পেয়েছে বাংলাদেশ। প্রথম দফায় জুলাই মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ১২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে আসে। দ্বিতীয় দফায় ১৯ জুলাই মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। এ নিয়ে কোভ্যাক্সের আওতায় দেশে মডার্নার ৪২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে এসেছে।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

