- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
» বৃদ্ধ মায়ের প্রতি নিষ্ঠুর আচরণ! ছেলের বিরুদ্ধে কানাইঘাট থানায় অভিযোগ
প্রকাশিত: ০৮. সেপ্টেম্বর. ২০২১ | বুধবার
কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাটে এক বৃদ্ধ মায়ের প্রতি নিষ্টুর আচরনের ঘটনায় ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায়, কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের চাপনগর গ্রামের মৃত জয়াহিদ আলী ১৫ বছর পূর্বে মারা যান। এর পর থেকে তার বৃদ্ধ স্ত্রী শুক্কুরা বেগম (৮৫) প্রবাসী ছেলে বর্তমানে সিলেট শহরের আম্বরখানা এলাকায় বসবাসরত সিরাজ উদ্দিন চৌধুরীর বাসাতে বসবাস করতেন। মায়ের সম্পত্তি জবর দখল করার জন্য সিরাজ উদ্দিন নানা ভাবে তাহার মাকে অত্যাচার করে আসছে। গত ৭ সেপ্টেম্বের সকাল ১০ টার দিকে সিরাজ উদ্দিন ও তার স্ত্রী শুক্কুরা বেগম কে গালিগালাজ করে বাসা থেকে বের করে দেয়। এর পর বৃদ্ধা শুক্কুরা বেগম তার স্বামীর বাড়ী কানাইঘাটের চাপনগর গ্রামে চলে আসলে খবর পেয়ে সিরাজ উদ্দিন বাড়ীর বসত ঘরে দরজায় তালা দিয়ে রাখলে ঘরে ডুকতে না পেয়ে বৃদ্ধা শুক্কুরা বেগম তাহার পিত্রালয়ে যাওয়ার পথে পতিমধ্যে সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হন। তার এক পা ভেঙ্গে গেছে এবং মাথায় গুরুতর জখম হয়। স্থানীয় কিছু লোকজন বৃদ্ধা শুক্কুরা বেগম কে উদ্ধার করে সিলেট এম এজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে তার পরিচয় পেয়ে সিলেট শহরের জালালাবাদ কালী বাড়ী এলাকায় বসবাসরত তাহার নাতনী সানজীদা সুলতানাকে জানালে তারা নানীকে দেখতে ওসমানি হাসপাতালে ছুটে আসেন। সানজিদা সুলতানা তার মামা সিরাজ উদ্দিন কে নানীর দুর্ঘটনার সংবাদ জানানোর পর সিরাজ উদ্দিন ক্ষিপ্ত হয়ে বলে এই মহিলা আমার মা না, তাকে রাস্তায় ফেলিয়া দাও মামার এমন কথাবার্তায় সানজিদা প্রতিবাদ করলে সিরাজ উদ্দিন আরো ক্ষিপ্ত হয়ে তাকে বলে তুমি বেশি বাড়াবাড়ি করিও না তা না হলে তুমাকে সহ তুমার ছেলেকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবো। বৃদ্ধ নানাীকে বাসা থেকে নির্যাতন করে বের করে দেওয়া সহ তার চিকিৎসায় কোন ধরনের সহযোগীতা না করায় সমূহ অভিযোগ এনে সানজিদা সুলতানা মামা সিরাজ উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী রৌশনারা বেগম এর বিরুদ্ধে কানাইঘাট থানায় বুধবার লিখিত অভিযোগ দায়ের করেন। সানজিদা জানান তার নানীর সকল সম্পত্তি দখল করার জন্য মামা সিরাজ উদ্দিন দীর্ঘদিন ধরে নানীর উপর নির্যাতন করে আসছে। এলাকার কোন বিচার আচার মামা মানে না। তাদের নানাী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পরও কোন ধরনের খোজ খবর না দিয়ে উল্টো তাদেরকে হুমকি দিচ্ছেন মামা সিরাজ উদ্দিন। এ ঘটনায় তারা থানা পুলিশ সহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা চেয়েছেন।
সর্বশেষ খবর
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর