সর্বশেষ

» হাটহাজারী মাদ্রাসার সদ্য নির্বাচিত মহাপরিচালক আব্দুস সালামের মৃত্যু

প্রকাশিত: ০৮. সেপ্টেম্বর. ২০২১ | বুধবার


Manual5 Ad Code

চেম্বার ডেস্ক:: হাটহাজারী মাদ্রাসার সদ্য নির্বাচিত মহাপরিচালক ও মাদ্রাসাটির প্রধান মুফতি মুফতি আব্দুস সালাম ইন্তেকাল করেছেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার শূরা কমিটির বৈঠকে তাকে মহাপরিচালক নির্বাচিত করা হয়। এর কিছুক্ষণ পরেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপুরী।

Manual4 Ad Code

মাদ্রাসা সূত্রে জানা যায়, এদিন সকাল ১০টার দিকে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যরাসহ শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

বৈঠকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুফতি আব্দুস সালাম চাটগামীকে ‘মহাপরিচালক’ করা হয়। পাশাপাশি মাওলানা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস এবং মাওলানা ইয়াহইয়াকে সহাকারী পরিচালক করা হয়।

মাদ্রাসা সূত্রে জানা যায়, শূরা কমিটির বৈঠকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মুফতি আব্দুস সালাম। এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Manual1 Ad Code
Manual7 Ad Code