সর্বশেষ

» মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত আর নেই

প্রকাশিত: ২৫. আগস্ট. ২০২০ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীরউত্তম আর নেই।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজ বাসভবনের বাথরুমে পড়ে যান জেনারেল দত্ত। এতে তার পা ভেঙে যায়। এর পর জেনারেল দত্তকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। আজ সকালে তার মৃত্যু হয়।

চিত্ত রঞ্জন দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে।

সি আর দত্ত ছিলেন বাংলাদেশ রাইফেলসের (বর্তমানে বিজিবি) প্রথম ডিরেক্টর জেনারেল। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে বীরউত্তম খেতাবে ভূষিত করে সরকার।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031