- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
» ইসলামী অনুশাসন মানতে মিডিয়া ছাড়লেন জনপ্রিয় মডেল-উপস্থাপিকা আমব্রিন
প্রকাশিত: ০৭. আগস্ট. ২০২১ | শনিবার
চেম্বার ডেস্ক:: অনেকদিন ধরেই নাটক, বিজ্ঞাপন বা উপস্থাপনায় দেখা যাচ্ছিল না জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা আমব্রিনা সার্জিন আমব্রিনকে।
বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর ও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত টি-টোয়েন্টি সিরিজেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। টিভির পর্দায় হাজির হচ্ছেন না ম্যাচ বিশ্লেষণ নিয়ে।
জানা গেছে, শোবিজ অঙ্গনকেই আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন এ মডেল- উপস্থাপিকা। পুরোপুরি ইসলাম ধর্মের অনুশাসন মানার চেষ্টা করছেন। পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ পর্দা প্রথাও পালন করছেন। শোবিজ ছেড়ে ধর্মকর্মে মনোনিবেশ করেছেন
এমন সিদ্ধান্ত নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী। ২০১৮ সালে কন্যা সন্তানের মা হওয়ার পরই তার জীবনে এই পরিবর্তন আসে। তার মেয়ের নাম আমায়া। অসুস্থ মেয়ে সুস্থ হওয়ার পরেই প্রতিজ্ঞামত তিনি শোবিজ ছেড়ে দেন।
সম্প্রতি আমায়াকে নিয়ে আমব্রিন ফেসবুকে একটি ছবি শেয়ার করেন যার ক্যাপশনে লেখা রয়েছে, ‘ওর মতো একটা ফেরেশতা দিয়ে আল্লাহ আমাকে ধন্য করেছেন। ও আমাকে একজন ভালো মানুষ বানিয়েছে। আমার সেরা সংস্করণ। দয়ালু, ধৈর্য্যশীল এবং কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ।’
আমায়ার জন্যই শোবিজ দুনিয়া ছেড়েছেন উল্লেখ করে আমব্রিন লিখেন, ‘মাত্র একদিন বয়সে যখন আমায়া জীবন নিয়ে লড়ছিল, তখন আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আল্লাহ যেন আমার মেয়েকে সুস্থ করে দেন। বিনিময়ে আমি শোবিজ ছেড়ে দেব। নিয়মিত হিজাব এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। হারাম কিছু করব না। আল্লাহ আমায়াকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। আমিও আল্লাহর কাছে ওয়াদা পালনে মনোযোগী হয়েছি।’
২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজের রঙিন দুনিয়ায় পা রাখেন আমব্রিন। প্রথমে মডেলিং, অভিনয় দিয়ে বেশ পরিচিতি পান। পরে ক্রিকেটে উপস্থাপনা করে বিশ্বব্যাপী সাড়া ফেলে দেন। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) উপস্থাপনা করে বেশি পরিচিত পান আমব্রিন। ২০১৭ সালের ৪ নভেম্বর কানাডাপ্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন তিনি। এরপর থেকে কানাডাতেই থাকছেন। সেখানেই তিনি পরিবার নিয়ে স্থায়ী হয়েছেন।
সর্বশেষ খবর
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

