- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
» সিলেট-৩ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের হয়রানি: বিএনপি মহাসচিবের প্রতিবাদ
প্রকাশিত: ২৬. জুলাই. ২০২১ | সোমবার
আগামী ২৮ জুলাই ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য সিলেট-৩ আসনের জাতীয় সংসদ উপ-নির্বাচনকে কেন্দ্র করে সিলেট নগরী, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পুলিশী হয়রানীর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকার ও অথর্ব নির্বাচন কমিশন কর্তৃক জনগণের ভোটাধিকার হরণসহ সমগ্র নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় সংসদের আসন্ন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনসহ অন্যান্য নির্বাচন বয়কট করেছে। এই প্রেক্ষিতে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না। এতদ্সত্বেও সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে সরকার তাদের অনুগত প্রশাসন দিয়ে ঐ নির্বাচনী এলাকায় অর্থাৎ দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে গতকাল থেকে বাসাবাড়ীতে হানা দিচ্ছে। শুধু তাই নয়, শহরে বসবাসরত দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতা রুহেল আহমদের বাসায়ও পুলিশী তল্লাশীর নামে হয়রানী করা হয়েছে। নেতাকর্মীদের বাসায় না পেয়ে তাদের পরিবার-পরিজনকে হুমকি-ধামকী এবং অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে। গত ১২ বছর যাবৎ বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ সরকারের যে নির্যাতন-নিপীড়ণ চলছে সিলেটের ঘটনা সেটিরই ধারাবাহিকতা। সরকার ও তাদের আজ্ঞাবাহী প্রশাসনের ন্যাক্কারজনক ভূমিকায় করোনাকালীন বর্তমান ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষকে সহায়তা প্রদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। যে নির্বাচনে জনগণের কোন আস্থা নেই, যে নির্বাচন বিএনপি বয়কট করেছে, নেতাকর্মীরা পাতানো-সাজানো যে নির্বাচন বর্জন করে আর্তমানবতার সেবায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে, তখন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ণ, হামলা ও হয়রানী করা হচ্ছে।
সরকারের ভয়াবহ দুঃশাসন মোকাবেলার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে এই মূহুর্তে ঐক্যবদ্ধ হয়ে কর্তৃত্ববাদী একদলীয় শাসনের অবসান ঘটাতে হবে। নইলে এদেশ থেকে দুর্দিন কখনো দুরিভূত হবে না।
আমি অবিলম্বে সিলেট মহানগরসহ জেলার দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে হয়রানী বন্ধের জোর দাবী জানাচ্ছি।”
বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- এনসিপির কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুরহানুদ্দীন ইউসুফ
- গুণীদের সম্মান দিলে সমাজে গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের

