- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
» ঘন ঘন ভূমিকম্প তদন্তে আজ সিলেট আসছে জাতীয় কমিটি
প্রকাশিত: ১৩. জুন. ২০২১ | রবিবার
নিজস্ব প্রতিবেদক : সিলেটে ঘন ঘন ভূমিকম্প কারণ জানতে আজ সিলেট আসছে ৫ সদস্যের জাতীয় কমিটি। আজ রোববার সকালে তারা সিলেট এসে পৌছবেন। জালালাবাদ গ্যাস অফিস সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।
গ্যাস অফিস সূত্র জানায়, বিশেষজ্ঞদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠন করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। গঠিত এ কমিটি সিলেটে সরেজমিনে পরিদর্শন করে সার্বিক বিষয় বিশ্লেষণ করে প্রতিবেদন আকারে মন্ত্রণালয়ে জমা দেবে।
সিলেটে গত দু’সপ্তাহে পর পর কয়েক দফা ভূমিকম্পের ঘটনা জনমনে আতংক ছড়িয়ে পরে। কেউ বলছেন প্রাকৃতিক, কেউ বলছেন মানবসৃষ্ট। তবে বিশেষজ্ঞদের কেউ কেউ বার বার ভূমিকম্পের জন্য মাইনিং প্রকল্পের দিকে তীর ছুঁড়েছেন। আর এটি নিশ্চিত হতে তদন্তে সিলেট আসছেন ৫ সদস্যের জাতীয় কমিটি। প্রাকৃতিক গ্যাস উত্তোলন ক্ষেত্র থেকে ভূমিকম্প হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই আসছে এই কমিটি। পেট্রোবাংলার পরিচালক (প্রোডাক্ট শেয়ারিং কন্ট্রাক্ট) প্রকৌশলী মো. শাহীনুর ইসলাম নেতৃত্বে ৫ সদস্যসের বিশেষজ্ঞ এই কমিটিতে রয়েছেন বাপেক্সের ১ জন জিএম পর্যায়ের কর্মকর্তা, পেট্রোবাংলার ১ জন জিএম পর্যায়ের কর্মকর্তা এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের দুইজন অধ্যাপক।
গ্যাস ক্ষেত্র থেকে ভূমিকম্প হয়ে থাকতে পারে কিনা জানতে চাইলে জাতীয় কমিটির সদস্য পেট্রোবাংলার উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। যদি গ্যাস ক্ষেত্র থেকে এমনটা হয়ে থাকে তবে গ্যাস তোলা বন্ধ করতে হবে। তবে গ্যাস উত্তোলন ক্ষেত্র থেকে এমন ভূমিকম্প হওয়ার নজির নেই। তবে এসব হচ্ছে আমাদের ধারণা। যেহেতু একটা জল্পনা উঠেছে তাই বিষয়টি খতিয়ে দেখা হবে।
কয়দিনের জন্য এই পর্যবেক্ষণ ও পরীক্ষা চলবে জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রণালয় থেকে আমাদের ৫দিনের ভিতরে প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়েছে।
তদন্ত প্রতিবেদন নিয়ে কোনো ব্রিফিং করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, এটা রাষ্ট্রিয় পর্যায়ের ব্যাপার। কনফিডেনশিয়াল রাখা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা আসলে মন্ত্রণালয় বুঝবে। এবিষয়ে এখন ঠিক কিছু বলা যাচ্ছে না। তবে রাষ্ট্র কিছুতেই মানুষের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করবে না।
গ্যাস উত্তোলন ক্ষেত্রে এমন ঘটনার নজির কোথাও নেই বলে তিনি বলেন, শুধু বাংলাদেশেই তো গ্যাস উত্তোলন হচ্ছে না, পৃথিবীর আরও বহু দেশে উত্তোলন হচ্ছে। কোথাও এমন নজির নেই। যদি এমনটা হতো তাহলে এই ব্যবসায়ই বন্ধ হয়ে যেত। আর এখানে ধামাচাপার কিছু নেই, দৃশ্যমান বিশাল প্রজেক্ট। ভূমিকম্পের একটাই কারণ টেকটোনিক প্লেটের ফাটল। আর মাইনিং প্রকল্পের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কয়লা পাথর উত্তোলনে মাইনিংয়ের কারণে মাটি ও পানি সরে গিয়ে ৫/৬ মিটার দেবে যেতে পারে। তবে ভূকম্পনের সৃষ্টি হয় না। গ্যাস উত্তোলনের সাথে ভূমিকম্পের কোনো রিলেশন নেই। এরকম হলে কেউ জীবনের ঝুঁকি নিয়েও কাজ করতো না। তারপরও ঢাকা বিশ^বিদ্যালয়ের বিশেষজ্ঞরা আসবেন, দেখবেন শুনবেন। যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে তারা জানাবেন। সবকিছুর পরে বলবো, অমূলক ভীতি ছড়ানো ঠিক না।
সিলেটে গত দুই সপ্তাহের মধ্যে কয়েক বার বড়ধরণের ভূমিকম্প অনুভূত হয়। গত ২৯ মে সিলেটে ২৪ ঘন্টার ব্যবধানে সর্বোচ্চ ৮ বার ও সাড়ে ৩ ঘন্টার মধ্যে ৬ বার ভূমিকম্প হয়। শনিবার সকাল ১০ টা ৫০ মিনিটে সর্বোচ্চ ৪.১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। যার উৎপত্তিস্থল জৈন্তাপুর বলা হয়। তার ঠিক ১০ দিনের মাথায় গত ৭ জুন সন্ধ্যায় মাত্র একমিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠলো সিলেট। সন্ধ্যা ৬টা ২৯ মিনিটের দিকে ৩.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তিস্থল দক্ষিণ সুরমার জালালপুরে বলা হয়। আবহাওয়া অফিস থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল জৈন্তাপুর ও জালালাপুর বলা হলেও এসব এলাকার মানুষজন ভূমিকম্প টের পাননি। শুধুমাত্র সিলেট নগরে অনুভূত হওয়া ভূমিকম্প নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দেয়। এমনকি এটি প্রাকৃতিক ভূমিকম্প কিনা বিশেষজ্ঞরাও এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
সিলেটে ১০ দিনের মাথায় পুনরায় ভূমিকম্প হওয়ায় নড়েচেড়ে বসে বাপেক্স ও পেট্রোবাংলা। জালালাবাদ গ্যাস অফিসের একটি সূত্র জানায়, ঘন ঘন ভূমিকম্প হওয়ায় বিষয়টি তদন্ত করতে ৫ সদস্যের একটি টিম আসছে সিলেটে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর