- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
» যে কারণে এসএটিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিল বিএসসিএল
প্রকাশিত: ২১. মে. ২০২১ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর মাধ্যমে সেবা নেওয়া এ দুই প্রতিষ্ঠান বকেয়া বিল পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।
দুই টেলিভিশন স্টেশনের মধ্যে কার কত বকেয়া সেই তথ্য প্রকাশ করেননি বিএসসিএল চেয়ারম্যান।
শুক্রবার তিনি বলেন, ‘বকেয়া বিল আদায়ে কোম্পানি এখন কঠোর অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার রাতেই এ দুই চ্যানেলের স্যাটেলাইট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে চ্যানেল দুটি দ্রুত বকেয়া বিল পরিশোধ করবে বলে জানিয়েছে। বিল পরিশোধ করার পর পরই তাদের সম্প্রচার সংযোগ দেওয়া হবে।’
বকেয়া বিল আদায়ে কঠোরতার বিষয়ে শাহজাহান মাহমুদ বলেন, গত ডিসেম্বর পর্যন্ত যারা বকেয়া বিল পরিশোধ করেনি তাদের সেবা বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত হয়ে। এটি আমরা চ্যানেলগুলোকে জানিয়েও দিয়েছি। অনেকে চ্যানেলই বকেয়া পরিশোধ করেছে। আসলে প্রতি মাসে বিল পরিশোধ করার কথা। কিন্তু কোম্পানি নমনীয়তায় কিছু কিছু চ্যানেল অনিয়মিত হয়ে পড়েছিল। এখন থেকে কোম্পানি এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে দেশের ৩২টি বেসরকারি টেলিভিশন স্টেশন এবং চারটি সরকারি টেলিভিশন স্টেশন বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর মাধ্যমে সম্প্রচার চালাচ্ছে। এ ছাড়া ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) সেবাও দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর মাধ্যমে।
সর্বশেষ খবর
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

