সর্বশেষ

» কানাইঘাট প্রেসক্লাব সভাপতি রোটারিয়ান বুলবুলের ঈদ উল ফিতরের শুভেচ্ছা

প্রকাশিত: ১২. মে. ২০২১ | বুধবার

চেম্বার প্রতিবেদক:: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কানাইঘাট উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক,দৈনিক বর্তমান পত্রিকার সিলেট ব্যুরো চীফ,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল।এক শুভেচ্ছা বার্তায়
তিনি বলেন, ঈদ উল ফিতর মুসলিম জাতির জন্য অত্যন্ত আনন্দের। পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলেমিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানিয়ে তিনি বলেন, প্রতিটি প্রানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, প্রতিটি মানব জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে। শুধু ঈদের দিনই নয় এই বন্ধন অটুট হোক আজীবন।
তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31