সর্বশেষ

» দিলদার হোসেন সেলিমের প্রথম জানাজা দরগা মসজিদে অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭. মে. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিমের প্রথম জানাজা নামাজ আজ বাদ জুম্মা ( ৭ মে) হজরত শাহজালাল (রহ.) দরগা মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

তাঁর প্রথম নামাজের জানাজা উপস্থিত ছিলেন,সিলেট জেলা মহানগর বিএনপি,জেলা মহানগর যুবদল,ছাত্রদল স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি।

দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত খেলার মাঠে।
আর তৃতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর গোয়াইনঘাট উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয় মাঠে।
তৃতীয় নামাজের জানাজা শেষে গোয়াইনঘাটে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930