সর্বশেষ

» রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ

প্রকাশিত: ২৬. মার্চ. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের চার নেতাকর্মী নিহতের প্রতিবাদে আগামী রবিবার (২৮ মার্চ) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এছাড়া আগামীকাল শনিবার (২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ কর্মসূচিও পালন করবে সংগঠনটি।

 

শুক্রবার (২৬ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর একান্ত সচিব মাওলানা এনামুল হাসান।

তিনি বলেন, আজ দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। চট্টগ্রামে আমাদের সংগঠনের চারজন নিহত হয়েছে। তারই প্রতিবাদে রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930