- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
» সিলেটে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অসুস্থদের মধ্যে চেক বিতরণ
প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০২১ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: সিলেট জেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধান ও ক্ষমতায় থাকায় গরীব অসহায় অসুস্থ মানুষ বেশি সহযোগিতা পাচ্ছেন। সফল সরকারের বহুমুখী কার্যক্রমের সুফল ভোগ করে দেশের জনসাধারণ শেখ হাসিনাকে কৃতজ্ঞতার সাথে আজীবন স্মরণ করবেন। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের বঞ্চিত মানুষ উপকৃত হবেন। তিনি বলেন, এ সরকার যে ভাবে রোগাক্রান্ত মানুষের প্রতি আন্তরিক হয়ে সাহায্য সহযোগিতা করছেন, অতীতে কোন সরকার এমন সাহায্য-সহযোগিতা করেনি। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে সকলকে দোয়া করার আহবান জানান।
এডভোকেট নাসির উদ্দিন গতকাল ৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা’র প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে গরীব রোগাক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রাপ্ত ৫ লক্ষ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবাজিত সিংহ’র সভাপতিত্বে এবং জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, মুক্তিযোদ্ধা শিশু কিশোর কমান্ড সিলেট জেলা শাখার আহ্বায়ক আফিকুর রহমান আফিক, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী প্রমুখ।
অসুস্থ রোগীদের মধ্যে চেক প্রাপ্তরা হচ্ছেন- দক্ষিণ সুরমা উপজেলার রজব আলী, সাদ আলী, রেছমিন সুলতানা লাপি, শেখ তফুর আলী, সাজু আহমদ, আলেয়া বেগম, ছিদ্দেক আলী, সমসাদ মিয়া ও শাহিমা খানম, সদর উপজেলার কামরুন নাহার, গোলাপগঞ্জের হেলাল উদ্দিন, লায়লা বেগম ও গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে রোগীদের হাতে অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রীর তহবিল থেকে অক্লান্ত পরিশ্রম করে আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা অনুদান এনে দরিদ্র রোগীদের মধ্যে বিতরণ করছেন। এটা অত্যান্ত প্রশংসনীয় ও মহতি উদ্যোগ। আগামীতে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।
সর্বশেষ খবর
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর