- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
» কানাইঘাট পৌরসভার নির্বাচনে বিএনপির প্রার্থী শরীফুল হক
প্রকাশিত: ১৫. জানুয়ারি. ২০২১ | শুক্রবার
কানাইঘাট প্রতিনিধি::
সিলেটের কানাইঘাট পৌরসভার নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন পৌরসভার বর্তমান ২নং ওয়ার্ডের কাউন্সিলর শরীফুল হক। আজ শুক্রবার সন্ধ্যার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাচনী মনোনয়ন বোর্ড থেকে দেশের ৪র্থ ধাপে অনুষ্ঠিত ৫২টি পৌরসভার দলীয় প্রার্থীর নাম ঘোষনা করা হয় যা এবং গণমাধ্যমে পাঠানো হয়। এতে আগামী ১৪ ফেব্রুয়ারি কানাইঘাট পৌরসভার নির্বাচনে শরীফুল হককে বিএনপির মনোনয়ন দেওয়া হয়। জানা গেছে সিলেট জেলা বিএনপি ও কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সম্প্রতি দলের কেন্দ্রীয় নির্বাচনী মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দের কাছে একক ভাবে শরীফুল হককে দলীয় প্রার্থী হিসাবে মনোনীত করে তার নাম পাঠানো হয়। এদিকে গণমাধ্যমে শরীফুল হককে কানাইঘাট পৌরসভার নির্বাচনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাশ পরিলক্ষিত হচ্ছে। জানা যায় শরীফুল হক ৮০ দশকের একজন তুখোড় ছাত্রনেতা ছিলেন। তিনি কানাইঘাট উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন সহ উপজেলা যুবদলের সভাপতি হিসাবে ৮বছর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পরবর্তী কানাইঘাট পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। সাতবাঁক ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে একবার প্রতিদ্বন্ধিতা করে বিজয়ী হন। পরবর্তী টানা ২বার পৌরসভার ২নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হন। দলের একজন ত্যাগী নেতা হিসাবে সর্বস্তরের নেতাকর্মীদের কাছে শরীফুল হকের বেশ জনপ্রিয়তা রয়েছে। দীর্ঘদিন জনপ্রতিনিধির দায়িত্ব পালন করায় পৌরসভার ভোটারদের মধ্যে তার গ্রহন যোগ্যতা রয়েছে। এদিকে এক প্রতিক্রিয়ায় কানাইঘাট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শরীফুল হক তাকে দলের মনোনয়ন দেওয়ায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সিলেট জেলা ও কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে তিনি উপজেলা ও পৌর বিএনপি ও সহ সহযোগি সংগঠনের নেতাকর্মী সহ বিএনপি জোটের নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করায় তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
সর্বশেষ খবর
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর