সর্বশেষ

» সিলেট শাহী ঈদগাহ থেকে ইয়াবা ও জালনোটসহ গ্রেফতার-১

প্রকাশিত: ০৬. জানুয়ারি. ২০২১ | বুধবার

চেম্বার ডডেসিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাহ এলাকা এলাকা থেকে ইয়াবা ও জাল নোটসহ এক মাদক ব্যবসায়ীকেে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

র‌্যাবের কোম্পানী কমান্ডার এএসপি এ, কে, এম কামরুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার বিকেল ৩টার দিকে এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি বিয়ানীবাজার থানার লাশাইতলা গ্রামের মৃত হাজী শিপার আলীর পুত্র মোঃ রুবেল আহম্মেদ (৩৮)।

এ সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা, মাদক বিক্রীর নগদ ২ হাজার ৫ শত টাকা ও ২৭ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

জব্দকৃত আলামতসহ গ্রেফতাকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930