- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» নিসচা’র প্রতিবেদন: ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে নিহত ২৫০, আহত ৩৯৮
প্রকাশিত: ০৬. জানুয়ারি. ২০২১ | বুধবার
চেম্বার ডেস্ক::
নিরাপদ সড়ক চাই (নিসচা) ২০২০ সালের সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ করেছে।২০২০ সালে সিলেট বিভাগে মোট ১৮৭ টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৫০ জন ও আহত হয়েছেন ৩৯৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৭ টি সড়ক দুর্ঘটনায় ৬৯ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ২১ টি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪৩ টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। হবিগঞ্জ জেলায় ৭৬ টি সড়ক দুর্ঘটনায় ১১৪ জন নিহত ও ২১৫ জন আহত হয়েছেন।
নিসচা’র প্রতিবেদনে ২০১৯ সালের থেকে ২০২০ সালে সিলেট বিভাগের সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা অর্ধেকের নিচে নেমে এসেছে বলে উল্লেখ করা হয়।
২০১৯ সালে সিলেট বিভাগের ২৭৪ টি সড়ক দুর্ঘটনায় ৫৩৮ জন নিহত ও ৪১৩ জন আহত হয়েছিলেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্যসচিব জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন দেশের ১১টি জাতীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন পত্রিকার তথ্য ও নিসচা’র শাখা সংগঠনগুলোর রিপোর্টের ভিত্তিতে নিসচা কেন্দ্রীয় কমিটির প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশের দূর্ঘটনার প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সড়কে সুষ্ঠ ব্যবস্থাপনা ও মনিটরিং এর অভাব, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেকিং করা, বিরতি ছাড়াই দীর্ঘসময় ধরে গাড়ি চালানো, সড়ক-মহাসড়কের মোটরসাইকেলেও তিন চাকার গাড়ি বৃদ্ধি, মহাসড়ককে নির্মাণ ত্রুটি ও রাস্তার পাশে হাট-বাজার ও দোকানপাট বসানো।
এছাড়াও অশিক্ষিত ও অদক্ষ চালক, রাজনৈতিক সদিচ্ছার অভাব, সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন না হওয়া মূল কারণ বলে প্রতিবেদনে চিহ্নিত করা হয়।
এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনগুলো হচ্ছে বাস-ট্রাক, মোটরসাইকেল, কাভার্ডভ্যান,কার, সিএনজি, রিকশা ও সাইকেল উল্লেখযোগ্য।
উল্লেখ্য আজ ৬ জানুয়ারি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২০ সালের সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন। এ সময় তিনি জানান ২০২০ সালে সারাদেশে ৪০৯২ টি সড়ক দুর্ঘটনায় ৪৯৬৯ জন নিহত ও ৫০৮৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২৬৬ জন চালক রয়েছেন।
এছাড়া সারাদেশে ২০২০ সালের রেলপথে ১০৮ টি দুর্ঘটনা ১২৯ জন নিহত ৩১ জন আহত, নৌপথে ৭০ টি দুর্ঘটনায় ২১২ জন নিহত ও ১০০ জন আহত /নিখোঁজ রয়েছেন তবে আকাশপথে কোন দুর্ঘটনা ঘটেনি বলে তিনি প্রতিবেদনে উল্লেখ করেন।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর