- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
» সাংবাদিকদের কোন পক্ষ থাকতে পারেনা: মুহিত চৌধুরী
প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০২০ | সোমবার
চেম্বার ডেস্ক:: সত্য প্রকাশের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা অনলাইন নিউজ পোর্টাল ডেইলী সিএন বাংলার উদ্যোগে নিজস্ব প্রতিবেদক ও সংবাদদাতাদের নিয়ে ‘সংবাদদাতা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ ডিসেম্বর) সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ডেইলী সিএন বাংলার স্টাফ রিপোর্টার নুরুল আলম আলমাসের সঞ্চালনায় এবং পত্রিকার প্রধান সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি,ঔপন্যাসিক,নাট্যকার ও গীতিকার, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মুহিত চৌধুরী।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আব্দুল কাদির জীবন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,’সাংবাদিকদের কোন পক্ষ থাকতে পারেনা। সাংবাদিকরা পর্যাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে সংবাদ পরিবেশন করবে।তিনি পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ ও পক্ষপাতহীন সংবাদ প্রকাশে সকলের প্রতি আহবান জানান।তিনি অনৈতিকতা ও নীতিহীন সাংবাদিকতার কঠোর সমালোচনা করে বলেন,এ পেশা অনেক চ্যালেঞ্জের।এটি অনেক ঝুঁকিপূর্ণ।তবে এটি সম্মান ও আনন্দের।তিনি সংবাদকর্মীদের দায়িত্বশীল ও সাহসী হয়ে কর্মক্ষেত্রে নির্ভয়ে কাজ করতে অনুপ্রেরণা দেন। তিনি অনুষ্ঠানের ভূঁয়সী প্রশংসা করে বলেন, ডেইলী সিএন বাংলার এ ব্যতিক্রমধর্মী ও যুগোপযোগি অনুষ্ঠানটি সাংবাদিকদের চলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল কাদের তাপাদার। তিনি তাঁর বক্তব্যে বলেন,বর্তমান বিশ্বে গণমাধ্যমের গণজোয়ার চলছে । এটাকে তিনি গণমাধ্যমের তৃতীয় বিপ্লব আখ্যায়িত করে বলেন, বর্তমান বিশ্বে অনলাইন গণমাধ্যম জনগনের দোরগোঁড়ায় সঠিক খবর পৌঁছে দিতে অগ্রনী ভুমিকা রাখছে ।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেইলি সিএনবাংলার নির্বাহী সম্পাদক পারভেজ আহমদ, স্টাফ রিপোর্টার আব্দুল কাদির জীবন, স্টাফ রিপোর্টার ডি এইচ মান্না, স্টাফ রিপোর্টার এম এ হান্নান প্রমুখ ।
এতে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ আব্দুল কাদির, ফ্রিল্যান্সার আসাদ্দুজ্জামান শাফি , ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ, কবির আহমদ, খলিলুর রহমান, স্টাফ রিপোর্টার খাইরুল আমিন রাফসান সহ ডেইলি সিএনবাংলার সকল নিজস্ব প্রতিবেদক গণ ও উপজেলা প্রতিনিধি বৃন্দ ।
সর্বশেষ খবর
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

