- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» স্ত্রীকে মারধরের মামলায় বিমানবন্দর থেকে কানাইঘাটের এক প্রবাসী গ্রেফতার
প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০২০ | শনিবার
কানাইঘাট প্রতিনিধিঃ স্ত্রীকে মারধর করে সৌদিআরবে পালিয়ে যাওয়ার সময় আব্দুস শহীদ নামে কানাইঘাটের এক প্রবাসীকে হযরত শাহাজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। ধৃত আসামীর বাড়ি হচ্ছে উপজেলার লামাঝিঙ্গাবাড়ী মিয়াগুল গ্রামে, সে গ্রামের আজির উদ্দিনের পুত্র বলে জানা গেছে।
কানাইঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর সকাল ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে আব্দুস শহীদ তার নিজ বাড়িতে স্ত্রী হাবিবা আক্তারকে মারধর সহ লোহার সাবল দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। হাবিবাকে উদ্ধার করে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। এ ঘটনায় হাবিবার মা রাজাগঞ্জ মইনা গ্রামের আব্দুল গফুরের স্ত্রী রুশনা বেগম বাদী হয়ে হাবিবার স্বামী আব্দুস শহীদ, শশুড় আজির উদ্দিন, শাশুড়ী নেহারুন নেছা ও ননদ মাসুদা বেগমকে আসামী করে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ এই অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে রেকর্ড করে। থানার মামলা নং- ২৩,তাং- ১৯/১০/২০২০ইং। ঘটনার পর থেকে স্বামী আব্দুস শহীদ বাড়ি থেকে পালিয়ে যায়। সে যাতে করে প্রবাসে তার কর্মস্থলে পালিয়ে যেতে না পারে সেজন্য কানাইঘাট থানা পুলিশ দেশের প্রতিটি বিমানবন্দরের ইমিগ্রেশনে বার্তা পাঠান। একপর্যায়ে গত বৃহস্পতিবার আব্দুস শহীদ প্রবাসে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হযরত শাহাজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই রাজিব মন্ডল একদল পুলিশ নিয়ে আটককৃত আব্দুস শহীদকে গ্রেফতার করে শুক্রবার কানাইঘাট থানায় নিয়ে আসেন। এ প্রবাসীকে গতকাল শনিবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর