সর্বশেষ

» কানাইঘাটে পুলিশের অভিযানে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২৬ | শনিবার

চেম্বার প্রতিবেদক: সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১ বছর ৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ইয়াহইয়া (আকাশ আহমদ) কালিনগর গ্রামের সামছুল হক (হারুন) এর ছেলে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জের দিক-নির্দেশনায় এএসআই (নিঃ) পারভেজ মিয়া, এএসআই (নিঃ) বাপ্পী রুদ্র পাল ও সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (০৬ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের সময় অভিযান পরিচালনা করে তাকে সুরইঘাট বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি কানাইঘাট জিআর-১৭৯/১৯ মামলায় ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।

পরে ধৃত আসামিকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30