- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
» ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০২৬ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক: ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ২টায় সিলেট নগরীর শিবগঞ্জস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি আবু তালহা তোফায়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদের পরিচালনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ইসলামী রাজনীতির প্রয়োজনীয়তা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সহসভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী। তিনি বলেন, ইসলামী রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের মাধ্যম নয়; বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা রক্ষা এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। কুরআন-সুন্নাহর আদর্শে অনুপ্রাণিত হয়ে দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং মানুষের অধিকার নিশ্চিত করা ইসলামী রাজনীতির অন্যতম লক্ষ্য।
নেতৃত্বের গুণাবলি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন দেশের খ্যাতিমান লেখক ও গবেষক মাওলানা মাহবুব সিরাজী। তিনি বলেন, একজন আদর্শ ইসলামী রাজনৈতিক নেতার মধ্যে ইখলাস, তাকওয়া, সততা, আমানতদারি, প্রজ্ঞা, সাহসিকতা ও দায়িত্ববোধ থাকা জরুরি। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করা, ভিন্নমতের প্রতি ন্যায়সংগত আচরণ করা এবং কথার সঙ্গে কাজের মিল রাখাই প্রকৃত নেতৃত্বের পরিচয়। নেতৃত্ব মানে শুধু দায়িত্ব গ্রহণ নয়; বরং সেই দায়িত্ব যথাযথভাবে পালন ও জবাবদিহি নিশ্চিত করা।
কর্মশালা শেষে তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্বে সঠিক উত্তরদাতা তিনজনকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি প্রশিক্ষণের নোট সংরক্ষণ করে পরবর্তী এক মাসের মধ্যে আরও তিনজনকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সহসভাপতি আব্দুল্লাহ হোসাইন ও আব্দুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক নাবিল মাহমুদ, সহ-সম্পাদক ইকরামুল হক জাবের ও আব্দুল্লাহ মাহফুজ, সাংগঠনিক সম্পাদক সালমান মাসরুর, প্রশিক্ষণ সম্পাদক হাবিব আহমদসহ জেলা ও আওতাধীন বিভিন্ন ইউনিটের শতাধিক প্রশিক্ষণার্থী।
সর্বশেষ খবর
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা

