সর্বশেষ

» কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র

প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০২৬ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্টানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্টানের আয়োজন করা হয়।

নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে ও মাষ্টার জাহিদ হোসেন রাহিনের সঞ্চালনায় অনুষ্টানে নজরুল বর্ষের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন কানাইঘাট সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞানের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, কানাইঘাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা তারবিন্দু রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান, কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপালী বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাফিসা আনজুম হলি, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা জাসাসের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ এবং নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্টানে জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা।

উপজেলা পর্যায়ে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্টানে অংশ গ্রহণ করেন কানাইঘাটের বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার কয়েক শত শিক্ষার্থীরা। তাদের মধ্যে বিভিন্ন বিভাগে বিজয়ী ১২৯জন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার হিসেবে সম্মাননা স্বারক ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও যারা জেলা ও বিভাগীয় পর্যায়ে সুযোগ পেয়েছেন তাদের হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস। অনুষ্টানে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকবৃন্দ ও সুধীজন এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সম্মান জানিয়ে তার শততম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় ভাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছরকে নজরুল বর্ষ ঘোষণা করেছেন। এর মধ্যদিয়ে আমাদের জাতীয় কবিকে যেমন সম্মানীত করা হয়েছে, পাশাপাশি নজরুল বর্ষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে তার জীবন কর্মের উপর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করায় শিক্ষার্থীরা তাকে ধারণ করে আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন বলে বক্তারা প্রত্যাশা ব্যাক্ত করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031