সর্বশেষ

» রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী

প্রকাশিত: ২৮. জুন. ২০২৬ | রবিবার

চেম্বার ডেস্ক: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজ-এর উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

তিনি তাঁর বক্তব্য শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।

গভর্নিং বডির সভাপত মো. ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মুমিত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক সুলেমান আহমদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, সহকারী প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বেগম, সিনিয়র শিক্ষক মো. মানিক খান, বণ্যা চক্রবর্তী, সুলতানা বেগম, শিল্পী রাণী সরকার, গাউসিয়া চৌধুরী, অন্যান দেব, জয় দ্বীপসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031