সর্বশেষ

» বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন

প্রকাশিত: ২৩. জুন. ২০২৬ | মঙ্গলবার

চেম্বার প্রতিবেদক: সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-৭০৭) এর অন্তর্ভুক্ত গাজী বুরহান উদ্দিন রোড বাজার উপ-পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সমর্থিত বিজয়ী ও নবগঠিত কমিটির সকল দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে শ্রমিক কল্যাণ ফেডারেশন,কানাইঘাট উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

শ্রমিক কল্যাণ ফেডারেশন,কানাইঘাট উপজেলা শাখার সভাপতি হাফিজ ফয়েজ আহমদ ও সেক্রেটারি শিপুল আমিন চৌধুরী এক অভিনন্দন বার্তায় ​বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে নবগঠিত কমিটির
​সভাপতি আনোয়ার হোসাইন, ​সহ-সভাপতি আব্দুর রহমান, ​সেক্রেটারী এখলাছ উদ্দিন, ​সহ-সেক্রেটারী আনোয়ার হোসেন,​সাংগঠনিক সম্পাদক আনওয়ার হোসেন,​কোষাধ্যক্ষ খালেদ মাসুদ,​প্রচার সম্পাদক সেলিম উদ্দিনসহ সকল বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নেতৃবৃন্দ বলেন, নবনির্বাচিত এই কমিটি যেন সততা ও নিষ্ঠার সাথে শ্রমিক ভাইদের অধিকার রক্ষা এবং এলাকার কল্যাণে সফলভাবে কাজ করে যেতে পারেন।

শ্রমিকদের অধিকার রক্ষা ও স্ট্যান্ডের শৃঙ্খলা বজায় রাখতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930