- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» ছাতকে চাঞ্চল্যকর প্রণয় হত্যা মামলার প্রধান সাক্ষীর বাড়িতে আসামিদের হামলা ও অগ্নিকান্ড
প্রকাশিত: ০৮. মার্চ. ২০২৬ | রবিবার
চেম্বার ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে ২০১৭ সালের বহুল আলোচিত সিএনজি চালিত অটোরিকশা চালক পিয়াস চৌধুরী প্রণয় হত্যা মামলার বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত ও ভিন্ন খাতে মোড় ঘুরাতে মামলার ১ নম্বর সাক্ষী শোভন কান্তি দাসের বাড়িতে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। মামলার ১ নম্বর আসামি নূর জামিলের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান না করার জন্য এবং মামলা তুলে নিতে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়ার পর শনিবার(৭ই মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটের সময় এই সন্ত্রাসী হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের আগস্ট মাসে খুরমা গ্রামের প্রণব চৌধুরীর ছেলে পিয়াস চৌধুরী প্রণয়কে নির্মমভাবে হত্যা করে জিয়াপুর হাওরে লাশ গুম করার ঘটনায় ছাতক থানায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা রুজু হয়। উক্ত মামলার ১ নম্বর গুরুত্বপূর্ণ সাক্ষী হলেন শোভন কান্তি দাস। মামলাটি বর্তমানে আদালতে বিচারধীন ও সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মামলার ১ নম্বর আসামি নূর জামিল জামিনে আসার পর থেকেই সাক্ষীদের ক্রমাগত ভয়ভীতি দেখিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায়, নূর জামিলের নেতৃত্বে একদল চিহ্নিত সন্ত্রাসী রামদা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ১ নম্বর সাক্ষী শোভন কান্তি দাসের খুরমা গ্রামের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ির গেট ও আসবাবপত্র ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয় এবং সন্ত্রাসীরা চিৎকার করে বলতে থাকে, আদালতে সাক্ষ্য দিলে কাউকেই জীবিত রাখা হবে না। ঘটনার সময় আশপাশের গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারী নূর জামিল ও তার সহযোগীরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী প্রণব চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ছেলেকে যারা নির্মমভাবে বুকে ও পেটে ছুরিকাঘাত করে হত্যা করেছিল, তারা আজ বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আদালত যাতে খুনিদের শাস্তি না দিতে পারে, সেজন্য তারা আমার মামলার প্রধান সাক্ষীর বাড়িতে হামলা করেছে। আমরা এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।”
ছাতক থানা পুলিশ জানায়, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আদালতের বিচারাধীন মামলার সাক্ষীদের নিরাপত্তা রক্ষা এবং আইনি প্রক্রিয়া সমুন্নত রাখতে পুলিশ তৎপর রয়েছে। এই সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান সাক্ষীর বাড়িতে জামিনে থাকা আসামির এমন দুঃসাহসিক হামলায় স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অবিলম্বে মূল হোতা নূর জামিলসহ হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর