সর্বশেষ

» বিয়ানীবাজার সরকারী কলেজে ‘ধর্মীয় মৌলবাদ’ বিষয়ক বিতর্ক অনুষ্ঠিত

প্রকাশিত: ১২. জুন. ২০২৩ | সোমবার

বিয়ানীবাজার সংবাদদাতা:সিলেটের বিয়ানীবাজার সরকারী কলেজের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে ‘ধর্মীয় মৌলবাদ রাষ্ট্রের জন্য হুমকি” শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় বিষয়টির পক্ষে থাকা বিতার্কিক গ্রুপ জয়লাভ করেছে।

বিজয়ী গ্রুপের নেতৃত্বে ছিলেন অনার্সে অধ্যয়নরত শিক্ষার্থী ও আলোচিত তরুণ বিতার্কিক ইবাদুর রহমান। তার সহযোগী ছিলেন একই কলেজের শিক্ষার্থী নাদিয়া আক্তার ও তারেক আহমদ।

‘ধর্মীয় মৌলবাদ রাষ্ট্রের জন্য হুমকি’-এ বিষয়টির বিপক্ষে অবস্থান নিয়ে অনুষ্ঠানে ব্যাপক যুক্তি তুলে ধরেছিল প্রতিপক্ষ গ্রুপ। পরাজিত সে বিতার্কিক গ্রুপের নেতৃত্বে ছিলেন ছাত্রশিবির নেতা আহবাব হোসেন মুরাদ। শিবির নেতারা ধর্মীয় আবেগ,ইতিহাস,ঐতিহ্য তুলে ধরে বক্তৃতা করলেও মেধাবী বিতার্কিক ইবাদুর রহমানদের তথ্য ও যুক্তি-প্রমাণের সামনে ঠিকতে পারেননি৷

অনুষ্ঠানের বিচারক মন্ডলী উভয় পক্ষের বক্তব্য শুনার পর ইবাদুর রহমানের নেতৃত্বাধীন গ্রুপকে বিজয়ী ঘোষণা করেন৷ এসময় অনুষ্ঠানস্থলে উপস্থিত শত শত শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবক করতালির মাধ্যমে বিজয়ী গ্রুপকে অভিনন্দন জানান৷

অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগরতার আয়োজক ছিল ‘বিয়ানীবাজার সরকারী কলেজের ডিবেট ক্লাব’৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিকুল ইসলাম৷ বিচারক হিসেবে ছিলেন শিক্ষক আবরার হোসেন,জহির উদ্দিন ও ড.তাহের আলী।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31