সর্বশেষ
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত: ০৯. জুন. ২০২৬ | মঙ্গলবার
কানাইঘাট প্রতিনিধিঃ গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে “স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা” শীর্ষক কর্মশালা কানাইঘাটে অনুষ্ঠিত হয়েছে।
“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় কানাইঘাট উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন কানাইঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার।
কর্মশালার শুরুতে কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রম তুলে ধরেন কানাইঘাট উপজেলা সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার বলেন, সরকার সুদূর প্রসারী চিন্তাভাবনা থেকেই গ্রাম আদালতের কার্যক্রমকে সক্রিয় করছে। সরকারের নীতিমালাগুলো বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বিভিন্ন জিওএনজিওর প্রতিনিধিরা বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে কাজ করেন। তাই তাঁরা মাঠ পর্যায়ের সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে পারেন। গ্রাম আদালতের সুবিধাসমূহ জনগণের কাছে পৌঁছে দিতে এবং এর কার্যকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সাধারণ মানুষকে জানাতে হবে যে গ্রাম আদালতের মাধ্যমে অনেক জটিল সমস্যারও দ্রæত ও কার্যকর নিষ্পত্তি সম্ভব। ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতকে শক্তিশালী করা হলে আদালতে ফৌজধারী ও দেওয়ানী অপরাধের অনেক মামলার সহজভাবে নিষ্পত্তি হবে। এতে করে ভুক্তভোগীরা উপকৃত হবেন। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিলানী, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ মিফতাহুজ্জামান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন গ্রাম আদালত আইন ও বিধিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নের এখতিয়ারাধীন এলাকায় কতিপয় দেওয়ানি ও ফৌজদারি বিরোধ এবং বিবাদের সহজ ও দ্রæতনিষ্পত্তির জন্য এ আদালত গঠিত হয়েছে। গ্রাম আদালতে দায়েরকৃত মামলার শুনানি শুরু হওয়ার ৯০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বিধান রয়েছে। এক্ষেত্রে কমিটিতে থাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা নিষ্ঠা, আন্তরিকতা ও সততার মাধ্যমে বিচার কাজ পরিচালনা করলে ভুক্তভোগীরা উপকৃত হবেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন, উদ্দীপনের শাখা ব্যবস্থাপক আতিকুর রহমান, ডু বেটার ফর দি চিলড্রেন এর প্রজেক্ট ম্যানেজার ইমরান আহমদ, টিএমএসএস এর শাখা ব্যবস্থাপক বেলাল হোসেন, বুরো বাংলাদেশের শাখা ব্যবস্থাপক মিয়া হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, এনজিও সংস্থা সীমান্তিকের কানাইঘাট উপজেলা সুপারভাইজার আবুল কালাম, এফআইডিবি কানাইঘাট উপজেলা সমন্বয়কারী কাওছার আহমদ, ফিল্ড ফ্যাসিলিটেটর আতিয়া ফাহমিদা উর্মি, ব্র্যাকের কমিউনিটি ফ্যাসিলিটেটর শেখ জেরিন জেমিন প্রমুখ।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর