সর্বশেষ

» আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত

প্রকাশিত: ২৫. মে. ২০২৬ | সোমবার

চেম্বার ডেস্ক: আমেরিকার মিশিগান স্টেট এর হ্যামট্র্যামক সিটির অভিজাত আলাদিন রেস্টুরেন্টে মিশিগানে বসবাসরত এডভোকেট পরিবারের উদ্যোগে বাংলাদেশ থেকে আগত সিলেট জেলা জজ কোর্টের সাবেক পি.পি. ও সিনিয়র অ্যাডভোকেট নুরুল হক এর সম্মানে গত ২৪ মে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী।

সিনিয়র এডভোকেট আব্দুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট আব্দুর রশিদ , অ্যাডভোকেট কয়সর হাসান শিমন, এডভোকেট নাসিরুজ্জামান নাজিম, অ্যাডভোকেট কয়সর আহমেদ, এডভোকেট মোহাম্মদ আজিব উদ্দিন, অ্যাডভোকেট মহিউদ্দিন, এডভোকেট মহসিন চৌধুরী, অ্যাডভোকেট দীপক চৌধুরী সহ প্রমুখ অ্যাডভোকেটগন।

অনুষ্ঠানে আরো উপস্থিত বক্তব্য রাখেন অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, মাস্টার আবুল কালাম আজাদ, কাউন্সিলম্যান কামরুল হাসান, আতাউর রহমান, নুরুল হক, শাহীন চেয়ারম্যান ,রাজু চেয়ারম্যান, খালেদুজ্জামান খালেদ, লিলু মিয়া সহ বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট নুরুল হক ও তার সুযোগ্য পুত্র নিউইয়র্কের বাফেলো সিটি-তে চিকিৎসা পেশায় নিয়োজিত ডা: জিয়াকে ফুলের তোড়া দিয়ে সংগঠনের পক্ষ হইতে বরণ করা হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে নুরুল হক বলেন, আমি মিশিগানে এসে এডভোকেটগণের একান্ত সান্নিধ্যে-আতিথেয়তা-অ্যাডভোকেট সংবর্ধনায় নিজেকে সম্মানিত বোধ করছি। প্রবাসে এডভোকেটদের এই একতাবদ্ধ প্রয়াস বাংলাদেশের অ্যাডভোকেট সমাজকে অনুপ্রাণিত ও গৌরবান্বিত করবে।
আলোচনায় বক্তাগণ তাঁর কর্মময় জীবনের প্রশংসা করে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
পরিশেষে সভার সভাপতি চা- আপ্যায়নের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30