- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
» অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
প্রকাশিত: ২৩. মার্চ. ২০২৬ | সোমবার
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, বর্তমান সরকারকে আমরা প্রতিটি ভাল কাজে সহযোগীতার আশ্বাস প্রদান করা সত্বেও জুলাই সনদ বাস্তবায়নে সরকার টালবাহনা শুরু করেছে। অবিলম্বে জুলাই সনদের আলোকে জাতীয় সংসদে সংস্কার অধিবেশন ডাকা সহ এর আলোকে সবই ধরণের কার্যকর ব্যবস্থা সরকারের পক্ষ থেকে গ্রহণ না করা হলে জামায়াতে ইসলামী দেশ প্রেমিক জনতাকে সাথে নিয়ে র্দুবার আন্দোলন গড়ে তুলবে। তিনি আরো বলেন সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। দেশের মানুষ জামায়াতে ইসলাম সহ ১১দলীয় ঐক্যজোটকে ভোট দিয়েছে। নির্বাচনের ফলাফলে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে যা সাবেক উপদেষ্টা রেজওয়ানা স্বীকার করেছেন এবং বিভিন্ন মহল থেকে তা জোরে-সুরে উচ্চারিত হচ্ছে। জুলাই চেতনার মাধ্যমে জামায়াতে ইসলামীর নাম বাংলাদেশের ঘরে ঘরে পৌছে গেছে এবং অচিরেই এদেশে ইসলামী আন্দোলনের সরকার প্রতিষ্ঠিত হবে। মাওলানা হাবিবুর রহমান সোমবার (২৩ মার্চ) বিকাল ৪টায় আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যেগে আয়োজিত ঈদপুর্ণমিলনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন ইসলামী আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও দেশ প্রেমিক নেতৃত্ব প্রতিষ্টা করা। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাঠে ময়দানে আরো সক্রিয় এবং তৃর্ণমূল পর্যায়ে দলের প্রতিটি শাখাকে ঢেলে সাজানো সহ আগামী স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এখন থেকে নেওয়ার আহবান জানান তিনি। পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা তাজ উদ্দিন এবং পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা ইকবাল হোসাইনের যৌথ পরিচালনায় ঈদ পুর্ণমিলনী অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জয়নাল আবেদীন, জেলা উত্তরের নায়েবে আমির মাওলানা ফয়জুল্লাহ বাহার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাসুক আহমদ, শাহাপরাণ থানা জামায়াতে ইসলামের আমির শামীম আহমদ, জেলা ছাত্র শিবিরের পূর্ব শাখার সভাপতি আবু আয়ুম মঞ্জু। বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা শরীফ আহমদ, মাওলানা ফয়ছল আহমদ, পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা ছয়ফুল আলম, মাওলানা বিলাল আহমদ, জামায়াত নেতা একেএম ওলিউল্লাহ, আব্দুল রহিম, মাওলানা মখতার আহমদ, মাওলানা ওমর ফারুক।
সর্বশেষ খবর
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

