সর্বশেষ

» নিউজচেম্বারের সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ১৯. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক: সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি ও সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিন ফারুক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় অধ্যক্ষ মহি উদ্দিন বলেন, একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে খুশি ও আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। এটি হিংসা-বিদ্বেষ, অহংকার ও পাপাচার মুছে দিয়ে নতুনভাবে সুখী জীবনযাপনের অনুপ্রেরণা দেয়।

তিনি বলেন, সমাজ ও জাতীয় জীবনে সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তির বারতা। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930