সর্বশেষ

» ভাষা দিবসের মিছিল থেকে ফেরার পথে সিলেটে এলডিপি কর্মীর ওপর হামলা

প্রকাশিত: ২১. ফেব্রুয়ারি. ২০২১ | রবিবার

চেম্বার প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত ওই কর্মীর নাম সায়ীদ আহমদ তিনি এলডিপির একজন সক্রিয় কর্মী বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীতে বাংলা ভাষা দিবস উপলক্ষে আয়োজিত এলডিপির র‍্যালি শেষে সায়ীদ আহমদ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। র‍্যালি থেকে ফেরার পথে তিনি মেজরটিলা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ করে তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ও নাজমুলের অনুসারীরা তাকে ঘিরে ধরে হামলা করে।

হামলাকারীরা সায়ীদ আহমদকে মাটিতে ফেলে দেয় এবং এলোপাতাড়ি মারধর করে। এতে তার হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত সায়ীদ আহমদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। এলডিপির নেতাকর্মীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন শেষে ফেরার পথে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলডিপি সিলেট জেলা সভাপতি। তিনি এক বিবৃতিতে বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো একটি পবিত্র দিনে আমাদের দলের একজন কর্মীর ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও গণতন্ত্রবিরোধী। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এলডিপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখতে হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031