- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» বিগত ১৭ বছর যে উন্নয়ন হওয়ার কথা তার ছিটেফোঁটাও গোয়াইনঘাটে লাগেনি: আরিফুল হক চৌধুরী
প্রকাশিত: ১৫. নভেম্বর. ২০২৫ | শনিবার
চেম্বার ডেস্ক: বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আমি বিএনপির সাথে প্রায় ৪৭ বছর ধরে আছি। কোনদিনও বিএনপির সিদ্ধান্তের বাইরে আমি যাইনি। দলের সিদ্ধান্তে আমি আপনাদের খেদমতে এসেছি। কারণ বিগত ১৭ বছর যে উন্নয়ন হওয়ার কথা তার ছিটেফোঁটাও গোয়াইনঘাটে লাগেনি। খনিজ সম্পদে ভরপুর এই এলাকার মানুষ উন্নয়ন এবং কর্মসংস্থান থেকে বঞ্চিত।
আমি আসার আগে আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলে এসেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন আমার নির্বাচনী এলাকার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে সার্বিকভাবে এই এলাকার চিত্র বদলে যাবে।
শনিবার গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী নির্বাচনী আলোচনা, পথসভা, গণসংযোগ ও প্রচারনাকালে তিনি একথাগুলো বলেন।
এছাড়াও গোয়াইনঘাট উপজেলায় একটি বিশাল মিছিল বের হয়। মিছিলে নেতৃত্বে ছিলেন আরিফুল হক চৌধুরী।
এর আগে গোয়াইনঘাট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, তাঁতীদল, শ্রমিকদল সহ অঙ্গসংগঠনে উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব খালেদ আহমদ এবং সদস্য আলীম উদ্দিনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম, তোয়াক্কুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, থানা বিএনপির সদস্য সাহেদ মেম্বার, যুবদল আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামান, তাঁতী দলের আহবায়ক এডভোকেট লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকারিয়া রব্বানি, যুগ্ম আহবায়ক নির্মল কুমার দে মনি, ৫নং পূর্ব আলীর গাও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সমছির আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, উপজেলা মহিল দলের মহিলা বিষয়ক সম্পাদক জিন্নাতুন নেছা, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, জিয়া সাংস্কৃতি দলের সভাপতি আবুল হোসেন, মহানগের সদস্য সুলেমান আহমদ।
এছাড়াও দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণাকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুব রব চৌধুরী ফয়সল, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির সাংগঠিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা কাজী মুজিবুর রহমান, সিলেট জেলা শ্রমিকদের সভাপতি সুরমান আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল, সিলেট জেলা শ্রমিকদের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জিএম শফিক আহমদ, প্রচার সম্পাদক হারুনুর রশীদ হারুন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, এডভোকেট নজরুল ইসলাম, মো. ইমতিয়ার হোসেন আরাফাত, আতাউল গনি উমন, ফয়েজ আহমদ, একরাম হোসেন।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

