- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
» কানাইঘাটে হান্নান হত্যাকান্ডের ৪ দিন পর থানায় মামলা দায়ের ॥ আসামীরা অধরা
প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
কানাইঘাটে প্রতিনিধি ঃ সিলেটের কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী বাখালছড়া গ্রামে যাবতজীবন সাজাভোগী ডাকাত সহোদরের হাতে আব্দুল হান্নান @ হানাই হত্যাকান্ডের ৪ দিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই আব্দুস সালাম বাদী হয়ে হত্যাকান্ডের সাথে জড়িত ডাকাত সহোদর ফারুক আহমদ ও মঈন উদ্দিন সহ ৭ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং- ০৮, তারিখ- ১২/১১/২০২৫ইং।
তবে আব্দুল হান্নান হানাই হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি কানাইঘাট থানা পুলিশ। আসামীদের গ্রেফতার করতে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা সহ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে বলে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানিয়েছেন।
এদিকে নিহতের আত্মীয়-স্বজন ও স্থানীয় অনেকে জানিয়েছেন, আব্দুল হান্নান হানাইকে হত্যা করার পর ডাকাত সহোদর ফারুক আহমদ ও মঈন উদ্দিনকে প্রথম দিকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। তাদের অভিমত হত্যাকান্ডের সাথে জড়িতরা লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড় বেষ্টিত এলাকায় এখনও লুকিয়ে থাকতে পারে। তবে একসময়ের ত্রাস একাধিক ডাকাতি সহ হত্যা মামলার যাবজ্জীবন সাজাভোগকারী ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন এবং তাদের সহযোগীদের ভয়ে এলাকার কেউ মুখ খুলছেন না। নিহত আব্দুল হান্নান হানাইয়ের ভাই মামলার বাদী আব্দুস সালাম ও তার এক ভাতিজাকে হত্যার হুমকি দিচ্ছে বলে স্বজনরা জানিয়েছেন।
উল্লেখ্য যে, গত ৯ নভেম্বর ভোর ৫টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ডাউকেরগুল গ্রামের মৃত ফরমান সর্দারের পুত্র ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিনের নেতৃত্বে কয়েকজন বাখালছড়া গ্রামের মৃত শফিকুল হকের পুত্র আব্দুল হান্নান হানাইকে তার বসত ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি পিঠিয়ে ও কুপিয়ে হত্যা করে। হামলার সময় ঘটনাটি এলাকায় অনেকে দেখলেও ভয়ে আব্দুল হান্নান হানাইকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি।
সর্বশেষ খবর
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর