- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» কানাইঘাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ১২. অক্টোবর. ২০২০ | সোমবার
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা সোমবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নবাগত নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধে এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ, ইউনিয়ন গ্রাম আদালতে বিচারধীন মামলা দ্রুত নিষ্পত্তি, যানযট নিরসন, মাদক নির্র্মূল সহ সবধরনের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী। সেই সাথে লোভাছড়া পাথর কোয়ারী থেকে সব ধরনের পাথর উত্তোলন বন্ধ এবং জব্দকৃত পাথর অপসারনে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে বলে নির্বাহী কর্মকর্তা জানান।
সভায় বিগত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি তোলে ধরে থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, সামাজিক অবক্ষয়ের কারনে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ সহ জমিজমা সংক্রান্ত অপরাধের ঘটনা কিছুটা বেড়েছে। তবে এক্ষেত্রে পুলিশ সক্রীয় রয়েছে, যেখানে এ ধরনের ঘটনা ঘটছে সাথে সাথে পুলিশ আইনগত পদক্ষেপ নিচ্ছেন। এ ক্ষেত্রে থানা পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। বিগত মাসে থানায় নিয়মিত ২৫টি মামলা দায়ের করা হয়েছে তার মধ্যে ২৪টির চার্জশীট আদলতে দাখিল করা হয়েছে। বেশ কিছু অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
সভায় উপস্থিত থেকে আইনশৃঙ্খলার উন্নয়নে বিভিন্ন ধরনের মতামত তোলে ধরে বক্তব্য রাখেন, কমিটির সদস্য উপজেলা আওয়ামীলিগের সভাপতি লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে ডাঃ ফয়েজ আহমদ, জেমস্ লিও ফারগুশন নানকা, আলী হুসেন কাজল, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জাপা নেতা আলা উদ্দিন মামুন সহ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, সুরাইঘাট বিজিবি ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা।
একই দিনে উপজেলা সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ, গুজব প্রতিরোধ, নারী-শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর