- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে কুট কৌশল জনগণ মানবেনা: ফখরুল ইসলাম
প্রকাশিত: ২৫. অক্টোবর. ২০২৫ | শনিবার
চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ও গণঅভ্যুত্থানের পরও গণদাবির জন্য আমাদেরকে রাজপথে আন্দোলন করতে হচ্ছে। যা জাতির জন্য দুঃখজনক। যেনতেন ভাবে জুলাই সনদে স্বাক্ষরের পর এর আইনী ভিত্তি নিয়ে কালক্ষেপন চলছে। এ নিয়ে কূটকৌশল গণঅভ্যুত্থানের শহীদের সাথে প্রতারণার শামিল। জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে কোন টালবাহানা ছাত্র-জনতা মেনে নিবেনা। নভেম্বরে গণভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন চলবে।
তিনি বলেন, গণভোট ও পিআর পদ্ধতি নিয়ে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মস্করা ও আপত্তিকর বক্তব্য প্রদান করছেন। যা গণদাবির সাথে তামাশার শামিল। সরকারের কতিপয় উপদেষ্টা ও কতিপয় কর্মকর্তা একটি দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। ফলে দেশে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টি হচ্ছে। জামায়াতসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল জুলাই সনদের আইনী ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে যুগপৎ কর্মসূচী পালন করছে। কিন্তু অন্তর্বর্তী সরকার জনগণের দাবি পূরণে সময়ক্ষেপন করে একটি দলের স্বার্থ রক্ষায় কাজ করছে। জনগণ এসব ষড়যন্ত্র কোনভাবেই মেনে নিবেনা। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারীতে হবে। এর আগে নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে।
তিনি শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নগরীর সিটি পয়েন্টে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। মিছিল সমাবেশে সিলেট মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার জনশক্তি অংশ নেন।
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা নায়েবে আমীর ও সিলেট-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ।
সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, দেশে জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। একটি দল এই গণজোয়ার দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জামায়াত অঙ্গিকারাবদ্ধ। তাই জুলাই সনদের আইনী ভিত্তি ও নভেম্বরে গণভোট এবং জামায়াত ঘোষিত ৫ দফা দাবীতে রাজপথে কর্মসূচী পালন করছে। গণদাবি পূরণে ছাত্র-জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকারের কাছে এমন টালবাহানা জনগণ উদ্বিগ্ন। গণদাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ৫ দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মাশুক আহমদ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন প্রমূখ।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

