সর্বশেষ

» দেশব্যাপী ধর্ষণ, নারী নির্যাতন, যৌন নিপীড়নের প্রতিবাদে গাছবাড়ীতে সভা

প্রকাশিত: ০৯. অক্টোবর. ২০২০ | শুক্রবার

কানাইঘাট প্রতিনিধি:: সম্প্রতি দেশব্যাপী ধর্ষণ, নারী নির্যাতন, যৌন নিপীড়নের প্রতিবাদে সারা দেশের ন্যায় সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ীতে  প্রতিবাদ কর্মসূচি অনুষ্টিত হয়েছে। সাধারণ ছাত্র সমাজ গাছবাড়ীর উদ্যোগে অাজ শুক্রবার ( ০৯ অক্টোবর) সন্ধ্যার পর গাছবাড়ী উত্তর বাজার সংলগ্ন মাঠে এ প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীসহ বাজারের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। গাছবাড়ী উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে ও গোয়ালজুর আদর্শ যুব সংঘের সেক্রেটারি এস এ রাহেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গাছবাড়ী সচেতন নাগরিক কমিটির যুগ্ম অাহ্বায়ক মিসবাউল ইসলাম, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন যুব ফোরামের সদস্য সচিব ও শাবিপ্রবির মেধাবী শিক্ষার্থী মহি উদ্দিন জাবের, ছাত্রনেতা মীম সালমান, এমসি কলেজের মেধাবী শিক্ষার্থী অাবু বকর সিদ্দিক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাহফুজ অাহমদ, অালহেরা দাখিল মাদরাসার শিক্ষক  শিহাব উদ্দিন,  যুব সংগঠক রেজাউল করিম মসরুর, ছাত্রনেতা আব্দুল বাসিত সেলিম আহমদ,  নাঈম হোসাইন, আসলাম পারভেজ, জুবায়ের আহমেদ মনসুর, মাহাদ ফয়েজ প্রমুখ। সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন ক্বারি কলিমুল্লাহ মাহফুজ।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930