- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
» কানাইঘাটে সাইদুর হত্যাকান্ডের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা, ঘাতকের স্বীকারোক্তি
প্রকাশিত: ৩১. আগস্ট. ২০২৫ | রবিবার
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটের দিঘীরপার পূর্ব ইউনিয়নের শাহপুর গ্রামে ধান ক্ষেতে কীটনাশকের কারণে হাসঁ মারা যাওয়াকে কেন্দ্র করে গত শুক্রবার বিকেল ২টার দিকে আপন চাচা ও চাচাতো ভাইয়ের উপর্যপুরি ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত সাইদুর রহমান (৩৫) নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রবিবার নিহত সাইদুর রহমানের স্ত্রী ফারহানা বেগম বাদী হয়ে কানাইঘাট থানায় গ্রেফতারকৃত হত্যাকান্ডের মূলহুতা নিহতের চাচাতো ভাই ইমরান আহমদ, চাচা রকিব আলী, ইমরান আহমদের মাতা মরিয়ম বেগম @ লেছু বেগম ও বোন লাকি বেগমকে আসামী করে এ হত্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং- ১৯, তারিখ- ৩১/০৮/২০২৫ইং।
থানার ওসি আব্দুল আউয়াল জানান, সাইদুর রহমান হত্যাকান্ডের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার অপর দুই আসামীকে গ্রেফতারের করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই দূর্গা কুমার দেব জানান, মামলার প্রধান আসামী ইমরান আহমদ হত্যাকান্ডের দায় স্বীকার করে সিলেটের বিজ্ঞ আদালতের কাছে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন।
জানা যায়, গত মঙ্গলবার নিহত সাইদুর রহমানের ভাই ফরিদ উদ্দিনের ১০টি হাঁস তাদের চাচাতো ভাই ইমরান আহমদের ধান ক্ষেতে গেলে কীটনাশকের কারনে ৭টি হাঁস মারা যায়। এ ঘটনায় গ্রামে বিচারপ্রার্থী হন ফরিদ উদ্দিন। এতে ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার গ্রামের মসজিদ থেকে জুমআর নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ফরিদ উদ্দিনকে তার বাড়ির পাশে হামলা চালায় আপন চাচাতো ভাই ইমরান আহমদ, তার পিতা রকিব আলী, মাতা মরিয়ম বেগম @ লেচু বেগম ও বোন লাকি বেগম। ফরিদ উদ্দিনকে প্রাণে বাঁচাতে তার ভাই সাইদুর রহমান ও আব্দুর রহমান এগিয়ে আসলে তাদের উপর ধারালো অস্ত্র, লাঠি-সোটা নিয়ে ইমরান আহমদ গংরা হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি ধারালো চাকু ও দেশীয় অস্ত্রের আঘাতে তিন ভাই গুরুতর আহত হন। আহতদের সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান সাইদুর রহমান।
সর্বশেষ খবর
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর