সর্বশেষ
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবে : কয়েস লোদী
প্রকাশিত: ২১. জুলাই. ২০২৫ | সোমবার
চেম্বার ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসাকে সহজলভ্য ও সব নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করা হবে। ওষুধের মূল্য যুক্তিসংগত হারে কমানো হবে। সোমবার (২০ জুলাই) দুপুরে নগরীর সুবিধবাজার বনকলাপাড়া এলাকার খাঁন স্পোর্টস সেন্টারের হল রুমে ফোর এ এস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চিকিৎসাসেবাকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ব্যবসায় পরিণত করেছিল মন্তব্য করে কয়েস লোদী বলেন, আগামী দিনে ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে স্বাস্থ্যকে সম্পদ বিবেচনা করা হবে। চালু করা হবে সর্বজনীন স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য কার্ড।
বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ করে জাতীয় স্বাস্থ্যসেবা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে একটি স্বাস্থ্যবান উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। রাজধানী শহরে প্রাপ্ত সব চিকিৎসা সুবিধা ক্রমান্বয়ে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করে উন্নত চিকিৎসা সুবিধা দেশের মফস্বল পর্যায়েও সহজলভ্য করে তোলা হবে। উপজেলা পর্যায়ে সার্জারি সুবিধা সুলভ করার লক্ষ্যে অ্যানেস্থেসিস্ট তৈরিতে বিশেষ গুরুত্ব দিয়ে বেতন প্রণোদনার মাধ্যমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টিং দেওয়া হবে।
ফোর এ এস ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ এস এম সায়েমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সম্পাদক আব্দুল ওয়াদুদ মিলন, সহ অর্থ সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শফিক নূর, ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বেলাল ও জালাল উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক আলম খাঁন মুক্তা, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক নেছার উদ্দিন, কৃষক দল বিমান বন্দরের সদস্য সচিব শাহ আলম আলী, মহানগর কৃষক দলের শফিকুল ইসলাম রাসেল, মহানগর যুবদলের সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লায়েক আহমেদ, মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক শফিক আহমেদ চৌধুরী, ৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনির মিয়া, ৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সাফিক নুর বাবু, ৭ নং ওয়ার্ড যুবদল নেতা মামুন মিয়া প্রমুখ।

সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম