- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
» তারেক রহমানের নেতৃত্বে দেশে অচিরেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: এনামুল হক চৌধুরী
প্রকাশিত: ১৮. জুলাই. ২০২৫ | শুক্রবার
চেম্বার ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, বিএনপি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। তাই আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা প্রণয়ন করেছেন। এই ৩১ দফার পক্ষে জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। বিএনপি নেতাকর্মীদের কোন ফাঁদে পা দেয়া থেকে বিরত থাকতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠের রাজনীতিতে সক্রিয়া হতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় কোন ষড়যন্ত্র বাধাঁ হয়ে দাঁড়াতে পারবেনা। তারেক রহমানের নেতৃত্বে দেশে অচিরেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, দীর্ঘ ১৬ টি বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি আন্দোলন-সংগ্রাম করে গেছে। এজন্য বিএনপি নেতাকর্মীদের খুন, গুম, হামলা-মামলা ও সীমাহিন জুলুম নিপীড়নের শিকার হতে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ নেতৃত্ব ও নির্দেশনায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের লজ্জাজনক পতন হয়েছে। গণ অভ্যুত্থানের মূল স্পিরিট ঐক্য ধরে রাখতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যকে সুসংহত করতে বিএনপি বদ্ধ পরিকর।
তিনি শুক্রবার (১৮ জুলাই) গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ভাদেশ্বর দক্ষিণভাগ জামে মসজিদে জুম্মার নামাজে পরবর্তী ভাদেশ্বর মোকামবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এর আগে তিনি দক্ষিণভাগ জামে মসজিদে জুমআ’র নামাজ আদায় করেন এবং নামায শেষে সাধারণ মুসল্লীদের সাথে কুশলাদি বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম, সহ-সভাপতি সাদিকুর রহমান সাদেক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই, যুগ্ম সম্পাদক আবুল বাশার রানিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও ভাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলাদ আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক জিলু আহমদ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুহি উদ্দিন জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদর, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সুহেল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুসাইন আহমদ, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও মানবাধিকার কর্মী দারা খান, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নাদির আহমদ ও ইউনিয়ন যুবদল নেতা আলতা হোসেন প্রমুখ।
এছাড়া এসময় ভাদেশ^র ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

