সর্বশেষ
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
» সিলেটের সহনশীল রাজনীতি বিনষ্ট করা থেকে বিরত থাকুন : ফখরুল ইসলাম
প্রকাশিত: ১৭. জুলাই. ২০২৫ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের এক বছর না যেতেই গোপালগঞ্জে জুলাই বিপ্লবীদের উপর পতিত আওয়ামী ফ্যাসিস্ট গোষ্টীর সশস্ত্র হামলায় জাতি উদ্বিগ্ন। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীদের কোনভাবেই ছাড় দেয়া যাবেনা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে বিভক্তির কারণে ফ্যাসিবাদী গোষ্ঠী ফের সক্রিয় হওয়ার ষড়যন্ত্র করছে। জামায়াত-শিবির ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন অন্যতম সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। অথচ চাঁদাবাজীর বিরুদ্ধে কথায় বলায় আজ একটি রাজনৈতিক দল জামায়াত-শিবিরকে নিয়ে উস্কানীমুলক স্লোগান দিয়ে গায়ে পড়ে লাগার চেষ্টা করছেন।
তিনি বলেন, আমরা লক্ষ্য করছি আপত্তিকর স্লোগানের মাধ্যমে পায়ে পা দিয়ে রাজনীতিতে সংঘাত সৃষ্টির পায়তারা চলছে। সিলেটের সহনশীল রাজনীতি বিনষ্টের ফল কারো জন্য মঙ্গলজনক হবেনা। জামায়াত-শিবিরের পিছু হটার ইতিহাস নেই। আমরা হাসিমুখে ফাঁসির রশি পড়তে পারি, কারো রক্তচক্ষুকে পরোয়া করিনা। সুতরাং আমাদেরকে নিয়ে কথায় কথায় ফ্যাসিবাদী গোষ্ঠীর শেখানো- দেশ ছাড়ার স্লোগান বন্ধ করুন। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ঘোষিত জাতীয় সমাবেশ সফল করতে হবে।
তিনি বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আসর নগরীর কোর্ট পয়েন্টে জামায়াত কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। গোপালগঞ্জে এনসিপির উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে এবং ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে অনুষ্ঠিত মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী, উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি শাহীন আহমেদ প্রমূখ।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, বুধবার গোপালগঞ্জ জেলায় এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পতিত স্বৈরাচারের দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছে। তারা এনসিপির নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে তাদের গাড়িতে হামলা করে এবং তাদের অবস্থানস্থল এসপি’র অফিসেও হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় এনসিপির বহু সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ আহত হয়েছেন। সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করেছে। ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তির সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের ঘটনায় জাতি ক্ষুব্ধ বিক্ষুব্ধ। অবিলম্বে তাদেরতে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
তারা বলেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকার ২ হাজার ছাত্র-জনতাকে নৃশংসভাবে হত্যা করেছে। হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়ে এখনো হাসপাতালের বেডে কাৎড়াচ্ছেন। জুলাই বিপ্লবীদের রক্তের দাগ শুকানোর আগেই গোপালগঞ্জে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর তান্ডবে গোটা জাতি বিস্মিত, এটি দেশের গণতন্ত্রের জন্য চরম হুমকি। তাই ফ্যাসিবাদী আগ্রাসনকে রুখে দিতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হবার পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান থাকবে।
সর্বশেষ খবর
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- এনসিপির কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুরহানুদ্দীন ইউসুফ

