- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» কানাইঘাট সুরমা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় অবৈধ বালু উত্তোলনের ঘটনায় উত্তেজনা
প্রকাশিত: ১০. জুলাই. ২০২৫ | বৃহস্পতিবার
কানাইঘাট প্রতিনিধিঃ জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের সুরমা নদীর (নয়াগাঁও) অংশের বালুমহাল লীজ এনে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কানাইঘাটের ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সুরমা নদীর মারাত্মক ভাঙন কবলিত এলাকা বড়দেশ বাজার, বড়দেশ দক্ষিণ ও কায়স্থগ্রাম থেকে বালু উত্তোলনের ঘটনায় এলাকার লোকজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় লোকজন অবৈধভাবে সুরমা নদীর ভাঙন কবলিত কানাইঘাট এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করার জন্য সিলেটের জেলা প্রশাসক বরাবরে গত ০৪/০৬/২০২৫ইং তারিখে গণস্বাক্ষর সম্বলিত দরখাস্ত দায়ের করার পরও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না বলে অভিযোগকারীরা জানিয়েছেন। উল্টো বালু উত্তোলনের সাথে জড়িত প্রভাবশালীরা এলাকার লোকজনদের মামলা দিয়ে হয়রানী সহ নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছে। স্থানীয় লোকজনদের হুমকি দেয়ার ঘটনায় গত ৬ জুলাই রবিবার এলাকার কয়েক’শ মানুষ বড়দেশ দক্ষিণ ভাঙা মসজিদ সংলগ্ন সুরমা নদীর পাড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। তারপরও কানাইঘাটের সুরমা নদীর ভাঙ্গন কবলিত এলাকা থেকে বালু উত্তোলন বন্ধে প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না বলে প্রতিবাদকারীরা জানান। ড্রেজার দিয়ে নির্বিচারে বালু উত্তোলনের ফলে বড়দেশ দক্ষিণ ও কায়স্থগ্রামের তীরবর্তী এলাকার সুরমা ডাইকের বøক ও মাটি ধ্বসে পড়ছে। এতে করে ঝুঁকির মধ্যে রয়েছে অনেকের বসতবাড়ি ও গ্রামের জামে মসজিদ।
জানা যায়, জেলা প্রশাসক কার্যালয়ে এক পত্রের মাধ্যমে গত ২৩/০৪/২০২৫ইং তারিখে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের সুরমা নদীর (নওয়াগাঁও) বালু মহাল ১৪৩২ বাংলা সনের জন্য ১ কোটি ৭০ লক্ষ টাকা নিলামে সিলেট সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকার জনৈক তারেক মোহাম্মদ আব্দুল্লাহ নিলাম নেন।
কানাইঘাটের বড়দেশ কায়স্থগ্রাম সহ আশপাশ গ্রামের মধ্যে তৈমুর রাজা, বরকত উল্লাহ, আব্দুল হান্নান, মাও. ইকবাল, ফাহাদ আহমদ, কামিল আহমদ, মাসুক আহমদ, মাস্টার শাহিন আহমদ সহ আরো অনেকে জানান, জকিগঞ্জের সুরমা নদীর নওয়াগাঁও বালু মহালের অংশ থেকে কয়েকটি ড্রেজার দিয়ে নামমাত্র বালু উত্তোলন করা হলেও মাস খানেক পূর্ব থেকে দিনে রাতে বেশির ভাগ সময়ে সুরমা নদীর কানাইঘাট অংশ থেকে কয়েকটি শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। দ্রæত এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
অপরদিকে বালু মহালের লীজদাতার লোকজন জানান, তারা ইজরাকৃত বালু মহারের অংশ থেকে বালু উত্তোলন করছেন।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর