- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
» কানাইঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন পুণরায় নিজাম সভাপতি- মাহবুব সম্পাদক
প্রকাশিত: ১২. জুন. ২০২৫ | বৃহস্পতিবার
কানাইঘাট প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের ২০২৫-২৭ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচন আজ বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৩ টায় ক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ক্লাবের সদস্যদের গোপন ভোট প্রদানের মাধ্যমে (দৈনিক যায়যায়দিন/দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) নিজাম উদ্দিন সভাপতি ও (দৈনিক আমার সংবাদ/দৈনিক সিলেট মিরর পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) মাহবুবুর রশিদ সাধারণ সম্পাদক পদে পুণরায় নির্বাচিত হয়েছেন। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে (দৈনিক শ্যামল সিলেটের কানাইঘাট প্রতিনিধি) হাফিজ আহমদ সুজন নির্বাচিত হন।
এছাড়াও নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সহ সভাপতি পদে (দৈনিক ভোরের কাগজ/দৈনিক জৈন্তাবার্তার পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) আব্দুন নুর ও (দৈনিক জনতার সিলেট জেলা প্রতিনিধি ও অপূর্ব সিলেটের সম্পাদক) তাওহীদুল ইসলাম, সহ সম্পাদক পদে (দৈনিক বর্তমান/দৈনিক যুগভেরী পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) মুমিন রশিদ, কোষাধ্যক্ষ পদে (দৈনিক খোলা কাগজ/দৈনিক সবুজ সিলেট পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে (দৈনিক কালবেলা/দৈনিক একাত্তরের কথা পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) সুজন চন্দ অনুপ, ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে (দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার) জয়নাল আবেদীন আজাদ, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে (দৈনিক ভোরের সময় পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) মাহফুজ সিদ্দিকী নির্বাচিত হন।
ক্লাব নির্বাচনে নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন, কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফরিদ আহমদ, নির্বাচন কমিশনার সদস্য ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুহেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিস্ট মাষ্টার মো. মহি উদ্দিন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, সিলেট প্রেসক্লাবের সদস্য কাওছার আহমদ।
ভোট গ্রহণের পূর্বে দুপুর ১২টায় ক্লাব সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদের পরিচালনায় ক্লাব কার্যালয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি এম.এ হান্নান। সাধারণ সভায় ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি, জামায়াতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনের কর্মকর্তা, ক্লাবের আজীবন সদস্যগণ, জনপ্রতিনিধি, পেশাজীবি, কানাইঘাট বাজার বণিক সমিতি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রেস ক্লাবের নির্বাচন কার্যক্রম পরিদর্শন করে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রেসক্লাবের নির্বাচনের সময় দৈনিক সকালের খবর ও এশিয়ান এইজের সিলেট ব্যুারো চীফ সাংবাদিক আব্দুল হালিম সাগর, প্রেসক্লাবের সহযোগী সদস্য দৈনিক স্বাধীন বাংলার স্টাফ রিপোর্টার মুফিজুর রহমান নাহিদ, দৈনিক মানবজমিন পত্রিকার কানাইঘাট প্রতিনিধি মুফিজুর রহমান তালুকদার, দৈনিক সোনালী সিলেটের কানাইঘাট প্রতিনিধি মিজানুর রহমান লাভলু, সংবাদকর্মী ওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

