- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
» সিলেট অনলাইন প্রেসক্লাবে মতবিনিময় সভা:আগামীতে গণমাধ্যমে নেতৃত্ব দিবে অনলাইন মিডিয়া
প্রকাশিত: ২৫. জানুয়ারি. ২০২৫ | শনিবার
চেম্বার ডেস্ক: দ্রুত সংবাদ ছড়িয়ে যেতে অনলাইন গণমাধ্যমের বিকল্প নেই:প্রবাসী সাংবাদিক রহমত আলী
শনিবার(২৫ জানুয়ারি) দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শনে আসেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট, দর্পন টিভি ইউকে এর প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক রহমত আলী ও লন্ডনের উইটনি সিটির কাউন্সিলর,ব্রিটেনের মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্ব কনজার্ভেটিভ পার্টির নেতা হাফেজ আবদুল মুবিন।এসময় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ও ক্লাবের প্রবাসী সদস্য খসরুজ্জামান পারভেজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন,আগামীতে গণমাধ্যমে নেতৃত্ব দিবে অনলাইন মিডিয়া।অনলাইন গণমাধ্যম পুরো বিশ্বে মানুষের কাছে খুব দ্রুত সংবাদ সরবরাহ করছে।
মতবিনিময় সভায় হাফেজ আবদুল মুবিন বলেন, অনলাইন গণমাধ্যম পুরো বিশ্ব জুড়ে। বর্তমানে সবকিছু অনলাইন নির্ভর। আমরা প্রবাসে থেকে দেশের খবর দ্রুত পেয়ে যাই অনলাইন গণমাধ্যমকর্মীদের জন্য। অনলাইন প্রেসক্লাবের ভূঁয়সী প্রশংসা করে বলেন, অনলাইন গণমাধ্যমকর্মীদের এক ছাদের নিচে নিয়ে আসায় আমি অত্যন্ত আনন্দিত। অনলাইন প্রেসক্লাব এগিয়ে যাক বিশ্বজুড়ে।
মতবিনিময় সভায় প্রবীণ সাংবাদিক রহমত আলী বলেন, অনলাইন গণমাধ্যম আমার খুব প্রিয়। আমি নিজে অনলাইন সংবাদ নির্ভর। অনলাইন গণমাধ্যমের সাথে আমি সারাজীবন সম্পৃক্ত থাকতে চাই। অনলাইনের কোনো সীমারেখা নেই। তাই জনগণের মধ্যে দ্রুত সংবাদ ছড়িয়ে যেতে অনলাইন গণমাধ্যমের বিকল্প নেই।
ক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার,পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ,কার্যকরী কমিটির সদস্য মোঃ আব্দুল হাছিব, ক্লাবের প্রবাসী সদস্য খছরু জ্জামান পারভেজ,ক্লাবের সাধারণ সদস্য তাসলিমা খানম বীথী, ফাহাদ মারুফ, উৎফল বড়ুয়া, আহমেদ পাবেল,দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার শেখ জাবেদ আহমদ প্রমুখ।
সর্বশেষ খবর
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

