- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» কানাইঘাটে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ০১. ডিসেম্বর. ২০২৪ | রবিবার
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক-সম্প্রীতি বিষয়ক এক সভা গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফ, থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, জামায়াতের নায়েবে আমীর মাস্টার ফয়সল আহমদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার সলীল চন্দ্র দাস, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার গোলাম কিবরিয়া, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভপতি শ্যামল চন্দ্র দাস, উপজেলা ছাত্র জমিয়তের মাও. গিয়াস উদ্দিন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. সাদিকুর রহমান।
সামাজিক শান্তি-সম্প্রীতি সভায় রাজনৈতিক দল ও হিন্দু-মুসলিম সম্প্রদায়ের লোকজন বলেন, কানাইঘাট উপজেলায় যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ সম্প্রীতির মধ্যে বসবাস করে আসছেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে যাতে করে কোন মহল বা দুষ্কৃতিকারী ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
এছাড়া সভায় উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় সকল ধর্মের মানুষের উপস্থিতিতে ধর্মীয় বন্ধন সুদৃঢ় করতে সভা-সমাবেশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে ধর্মীয় বিভাজন যাতে করে কেউ করতে না পারে এজন্য থানা পুলিশকে সার্বিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন নির্দেশনা প্রদান করেন।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর