- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» কানাইঘাটে বিধবা মহিলাকে পালাক্রমে ধর্ষণের পর হত্যা, ৮ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত: ০৮. ডিসেম্বর. ২০২৩ | শুক্রবার
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে এক বিধবা মহিলাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ অভিযোগে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
নিহত বিধবা মহিলার নাম হালিমা বেগম (৩০)। তিনি উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের চলিতাবাড়ী গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে নিহত বিধবা মহিলার মা হাজেরা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলায় প্রধান আসামী করা হয়েছে চলিতাবাড়ী গ্রামের জালাল উদ্দিনের ছেলে ছাত্রদল নেতা মোহাম্মদ সারওয়ার হোসাইনকে।
মামলার অন্য আসামীরা হলেন নারাইনপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে আব্দুল্লাহ, চলিতাবাড়ী গ্রামের করিম চৌধুরীর ছেলে রহিম চৌধুরী,দর্জিমাটি গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে সুমন আহমদ, ভাড়ারিমাটি গ্রামের ইব্রাহীমের ছেলে আবুল মনসুর, দলইমাটি গ্রামের মো: আফতাব উদ্দিনের ছেলে ইফতেখার আলম, তিনচটি গ্রামের কবির উদ্দিনের ছেলে তানিম আহমদ ও চলিতাবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে নাসিম আহমদ।
জানা যায়, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) চলিতাবাড়ী গ্রামের হেলাল উদ্দিনের বিধবা মেয়ে হালিমা বেগম রাত ১১ ঘটিকার দিকে প্রকৃতির কাজে ঘরের বাইরে বের হলে পূর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা হালিমার মুখে কাপড় দিয়ে আওয়াজ বন্ধ করে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়৷ সেখানে ৭/৮ জনের একটি দল হালিমাকে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায় প্রচুর রক্তকরণ হলে হালিমাকে ফেলে দুর্বৃত্তরা চলে যায়৷
হালিমাকে ঘরে খোঁজাখোজি করে না পেয়ে আশপাশের বিভিন্ন জায়গা খুঁজতে গিয়ে ঘরের পাশে একটি জঙ্গলে হালিমার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় হালিমার মা বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, হালিমার ধর্ষণকারীদের গ্রেফতারে পুলিশের সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
ওসি আরো জানান, পালাক্রমে ধর্ষণের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর