- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের ঈদ শুভেচ্ছা
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী
- পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা জুনেইদ আহমদ
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
» উপজেলার পর জেলা পর্যায়েও শ্রেষ্ঠ কাব শিক্ষক কানাইঘাটের দেলোয়ার চৌধুরী
প্রকাশিত: ২৬. সেপ্টেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক: কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন চৌধুরী প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন।
গত ২৩ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পদক-২৪ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত এক চিঠিতে মো. দেলোয়ার হোসেন চৌধুরীকে জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত করা হয়।
এর আগে গত ০৯ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ কানাইঘাট উপজেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
মো. দেলোয়ার হোসেন চৌধুরী ২০১২ সালের ৫ সেপ্টেম্বর ফাটাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০১৬ সালের ৩০ মার্চ বদলি হয়ে বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তার বাড়ি একই গ্রামে এবং তিনি ওই বিদ্যালয়েরই ছাত্র ছিলেন। এর পূর্বে ২০২৩ সালে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও ২০১৯ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
মো. দেলোয়ার হোসেন চৌধুরী কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর(বড়বাড়ী) গ্রামের মরহুম ফখর উদ্দিন চৌধুরীর বড় সন্তান। তার স্ত্রী উপজেলার নিজ চাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ব্যক্তিগত জীবনে দেলোয়ার চৌধুরী এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
এক প্রতিক্রিয়ায় দেলোয়ার বলেন, ‘শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাকে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে সম্মানিত করেছেন। যাদের সার্বিক সহযোগিতা পেয়েছি বিশেষ করে উপজেলা প্রশাসন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সহ কানাইঘাটের প্রাথমিক শিক্ষা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এদিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় কানাইঘাটের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ সুধীমহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সর্বশেষ খবর
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর