সর্বশেষ

» রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন কোটাবিরোধীরা

প্রকাশিত: ১৪. জুলাই. ২০২৪ | রবিবার

চেম্বার ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধিদল।

আজ রোববার (১৪ জুলাই) বেলা তিনটার দিকে তারা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেন। তাদের সঙ্গে পুলিশের কয়েকজন কর্মকর্তাও ছিলেন।
এর আগে, বেলা আড়াইটার পরে বঙ্গভবনে যান আন্দোলনরত শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধিদল।
শিক্ষার্থীদের প্রতিনিধিদলে ছিলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, আরিফ হোসেন, হাসিব আল ইসলাম, উমামা ফাতেমা, রিফাত রশিদ, সুমাইয়া, আব্দুল হান্নান মাসুদ, মো. মাহিন সরকার, আব্দুল কাদের ও মেহেরান নিসা।

এদিকে আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনের সড়কে অবস্থান করছেন। সেখানে অনেক পুলিশ অবস্থান নিয়েছে। আন্দোলনকারীরা বক্তব্য ও স্লোগান দিচ্ছেন।
এর র আগে, দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে আন্দোলনকারীদের গণপদযাত্রা শুরু হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31