- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
- সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই: কানাইঘাটে মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীকে যুক্তরাষ্ট্রে দাফন
- বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী
- দৈনিকসিলেট ডটকমের ১৫ বছর পূর্তি : সাফল্যের গৌরবময় পথচলা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে সূধিজনদের মিলনমেলা
» গরিব দেশগুলোতে করোনা পরীক্ষার জন্য ১২ কোটি কিট
প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০২০ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক: গরিব দেশগুলোকে কোভিড-১৯ পরীক্ষার জন্য ১২ কোটি কিটের বন্দোবস্তের খবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই অ্যান্টিজেন টেস্ট কিটের প্রতিটির দাম পড়বে সর্বোচ্চ ৫ ডলার।সোমবার জেনিভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক দেদ্রোস আধানম গেব্রিয়েসুস এ তথ্য জানান বলে রয়টার্স জানিয়েছে।
তিনি বলেন, অ্যাবোট ও এসডি বায়োসেনসর বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের জন্য ১২ কোটি টেস্ট কিট তৈরি করে দিতে সম্মত হয়েছে। এই র্যাপিড টেস্ট কিট আগামী ৬ মাসের মধ্যে পাওয়া যাবে।এই টেস্ট কিটের বর্তমান বাজার মূল্য ৫ ডলার হলেও কোম্পানি দুটি তা আরও শস্তায় দেবে বলে আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।কোভিড-১৯ গবেষণায় ২৫ কোটি মার্কিন ডলার খরচ করার অঙ্গীকার করেছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ওষুধ, চিকিৎসা এবং টিকা বানানোর কার্যক্রমে সহায়তা এবং ভাইরাসের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব কাটাতে এই অর্থ ব্যয় করবে সংস্থাটি।বাংলাদেশে এতদিন নতুন করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় শুধু আরটি-পিসিআর টেস্ট চললেও এখন সরকার অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দিয়েছে। এটি ব্যয় সাশ্রয়ী ও দ্রুত ফল পাওয়া যায়, যদিও নির্ভুলতার বিবেচেনায় আরটি-পিসিআর টেস্টকে এগিয়ে রাখেন বিশেষজ্ঞরা।বিশ্বে করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে। জন হফকিন্স ইউনিভার্সিটির তথ্যে বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা সোয়া তিন কোটি ছাড়িয়েছে, মারা গেছে প্রায় ১০ লাখের মতো মানুষ। তবে অনেকে পরীক্ষার আওতার বাইরে থাকায় সংক্রমিত মানুষের সংখ্যা আরও বেশি বলে বিশেষজ্ঞদের ধারণা।ডব্লিউএইচওর প্রধান গেব্রিয়েসুস মনে করেন, বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের উদ্যোগে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলো অ্যান্টিজেন টেস্ট কিট পেলে তা রোগী শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।‘এটা পরীক্ষার বিসতৃতি ঘটাবে, বিশেষ করে যেখানে পৌঁছানো কষ্টকর, যেখানে যথেষ্ট পরীক্ষাগার কিংবা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নেই, সেখানে নমুনা পরীক্ষা সহজ করবে।’যেসব স্থানে সংক্রমণ বেশি হচ্ছে, সেখানে নমুনা পরীক্ষার গতিও বাড়বে বলে আশা করছেন গেব্রিয়েসুস।
সর্বশেষ খবর
- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ‘সেনাবাহিনী পদক’ পেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা, নিহত ৩
- সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে: তারেক রহমান
- সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের: আপিল বিভাগ

